সেপ্টেম্বর ৯, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ

বরগুনায় ডাকবাংলো থেকে ২ শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলা থেকে এক নারী ও তার দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী বরগুনা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র […]

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাথে সরাসরি বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুদ্ধ থামানোর আলোচনায় খামেনি সরাসরি যুক্ত আছেন এবং দুই পক্ষের সম্পর্ক এখন ইতিবাচক দিকে মোড় নিচ্ছে। বুধবার (৩ জুন) পড ফোর্স ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, আলোচনার অগ্রগতিতে মোজতবা খামেনির […]

গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে আওয়ামী লীগের আপত্তি, জবাব দিল জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক এ কথা জানান। ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যাসহ প্রতিবেদনের বেশ কিছু […]

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক,অমৃতালোক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস অনূর্ধ্ব ৩০ বছর বয়সি এশিয়ার সেরা প্রভাবশালী তরুণ-তরুণীদের নিয়ে প্রতিবছর ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকা প্রকাশ করে। চলতি বছর এ তালিকায় […]

ইরানের হামলায় কুয়েত বিমানবন্দর ক্ষতিগ্রস্ত, ফ্লাইট চলাচল বন্ধ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী। বুধবার (৩ জুন) কুয়েত নিউজ এজেন্সি (কুনা) এবং রয়টার্সের বরাতে জানা গেছে, হামলার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট […]

আওয়ামী লীগ পুনর্গঠন প্রক্রিয়ায় শেখ রেহানার বলয় কোণঠাসা

আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ছোট বোন শেখ রেহানার অনুসারীদের দূরে সরিয়ে দিচ্ছেন। এ তথ্য নিশ্চিত করেছে আওয়ামী লীগের একাধিক নির্ভরযোগ্য সূত্র। সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্ট মাসে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগ দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এরই অংশ হিসেবে তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে দীর্ঘদিন […]

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে গ্রাহক ও পাইকারি—উভয় পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছে। বিদ্যুতের দামের নতুন চিত্র অনুযায়ী, গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সঞ্চালন […]

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। আমাদের খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি তার মধ্যে আমরা চেষ্টা করেছি, বাংলাদেশের […]

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

  নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। এতে বাংলাদেশে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার (৩ জুন) […]

পার্বত্য মন্ত্রীর পদত্যাগের কারণ জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র নিয়ে ইতোমধ্যে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। এদিকে আলোচনার মধ্যেই কেন্দ্রীয় বিএনপির উপজাতিবিষয়ক সহসম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা মনীষ দেওয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকালে দেওয়া ওই স্ট্যাটাসে মনীষ দেওয়ান […]