শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী

ইয়ামিন হোসেন ও আরিয়ান আরিফ, অমৃতালোক : ভোলা ১ ও ২ আসনের সাবেক ৯ বারের এমপি ও মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ (৮৩)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২জুন) বিকাল সাড়ে ৩টায় তৃতীয় জানাজা শেষে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে পারিবারিক […]
রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ, ৬৯-এর গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২জুন) বিকাল সাড়ে ৩টায় তৃতীয় জানাজা শেষে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে করে […]
মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকার মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়। সেখানে মাদক ও জুয়ার প্রভাব বেশি। অপরাধীদের আটক করে দীর্ঘ সময় জেলে রাখা যাচ্ছে না আইনের দুর্বলতার কারণেই এজন্য আধুনিক আইন তৈরির মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে […]
এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : এবার ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দর ঘোষণা করেছেন। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে। বিজ্ঞপ্তিতে বিইআরসি […]
গণমাধ্যমের কাজে অনৈতিক বাধা দিলে ‘জিরো টলারেন্স’

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : মূলধারার গণমাধ্যমের কার্যক্রমে কোনো ধরনের অনৈতিক বাধা সৃষ্টি হলে তা মোকাবিলায় সরকার ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন ও নিয়ন্ত্রণহীনভাবে কাজ করছে। সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ ছাড়া মিথ্যা মামলায় কাউকে কোনো প্রকার হয়রানি […]
ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনল আইসিসি

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: টেস্ট ক্রিকেটে প্রথাগতভাবে লাল বল দিয়ে খেলা হয়ে থাকে। দিবা-রাত্রির টেস্ট হলে গোলাপি বল দিয়ে খেলা হয়। তবে আবহাওয়ার কারণে খেলা ব্যাহত হলে কিংবা আলোকস্বল্পতার কারণে ফ্লাডলাইটের নিচে খেলার প্রয়োজন হলে উভয় দলের সম্মতিতে গোলাপি বল ব্যবহার করা যাবে। প্রধান নির্বাহীদের কমিটির সুপারিশে আজ ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্তের অনুমোদন […]
ফ্রিজে আম রাখার ক্ষেত্রে যে ভুলগুলো এড়িয়ে চলা জরুরি

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: এখন বাজারে পাকা আমের ছড়াছড়ি। হিমসাগর, ল্যাংড়া থেকে শুরু করে নানা জাতের আমে ম ম করছে চারপাশ। ব্যাগভর্তি করে আম কিনে আনার পর আমরা অনেকেই তা সরাসরি ফ্রিজে রেখে দিই। কিন্তু সাধারণ এই ভুলটির কারণেই আমের আসল স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, কাঁচা বা সদ্য পাকা আম কখনোই ফ্রিজে […]
মশা নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যায় ডোবার পাশে থাকলেই হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তা। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের এই বিদেশ সফরের অনুমোদন দেননি। মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই, দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশা নিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব […]
জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান, আটক ১৬

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়েছে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মাদক অপরাধীদের গ্রেপ্তার করতে চার ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযানে ১৬ জনকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেল পৌনে ৫টা থেকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এই বিশেষ অভিযান শুরু হয়। চলে রাত ৯টা পর্যন্ত। মোহাম্মদপুর থানার পুলিশ সূত্র […]
তোফায়েল আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স […]