বাসায় ঢুকে নায়িকা ববির কোটি টাকার সোনা-দানা নিয়ে গেল চোর

বিনোদন ডেস্ক,অমৃতালোক: ঢালিউডের গ্ল্যামার গার্ল ইয়ামিন হক ববির বাসায় ঘটেছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। ফাঁকা বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে চোরচক্র। গত মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুরে নায়িকার নিজস্ব ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন […]
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৭ মে) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। বাণীতে রাষ্ট্রপতি কোরবানির আনন্দ দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে যথাযথভাবে ভাগাভাগি করে নিতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মানবকল্যাণে সবাইকে এগিয়ে […]
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৭ মে) ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারো হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল […]
ঈদের দিন রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : পবিত্র ঈদুল আজহার আনন্দের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে এই মুসলিম ধর্মীয় উৎসবটি উদযাপিত হবে। ঈদের এই বিশেষ দিনে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে […]
পবিত্র ঈদুল আজহা আজ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : আজ পবিত্র ঈদুল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি আমাদের সমাজে ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সবখানেই আজ যথাযথ ধর্মীয় মর্যাদা, গভীর ভাবগাম্ভীর্য ও […]
ভোলায় আগাম ঈদ উদযাপন করছেন সুরেশ্বরী মুরিদরা

ভোলা প্রতিনিধি ,অমৃতালোক : সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার সাত উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আগাম পবিত্র ঈদুল আযহা উদযাপন করছেন। বুধবার (২৭ মে) সকালে ভোলা সদরের পূর্ব ইলিশা উত্তর ইলিশা গ্রামের সুরেশ্বরী দরবারের মুরিদ মোঃ অলিউর রহমান এর বাড়ীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে সুরেশ্বরী দরবারের দুই শতাধিক নারী-পুরুষ মুরিদরা এক […]
ভারতে ঈদগাহে নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না, আতঙ্কে মুসলিমরা

নিউজ ডেস্ক,অমৃতালোক: ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার মালিয়ানা গ্রামের একটি ছোট মসজিদে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি নিয়ে বৈঠক চলছে। তবে সেখানে উৎসবের আমেজের চেয়ে উদ্বেগই বেশি স্পষ্ট। আলোচনার কেন্দ্রবিন্দু কোরবানির পশু বা দান নয়; বরং রাস্তা, ব্যারিকেড, পুলিশি অনুমতি এবং কোথায় ও কীভাবে ঈদের নামাজ আদায় করা হবে— সেই প্রশ্ন। দিল্লি থেকে প্রায় ৮০ কিলোমিটার […]