সেপ্টেম্বর ১০, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা ও হত্যার হুমকির মামলায় রোববার (২৪ মে) সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ সদর থানা-পুলিশের একটি দল স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করে। […]

রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আগামী ১ জুন এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক […]

২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হয়েছে ৩২ হাজারের বেশি যানবাহন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চাপ বাড়ছে যানবাহনের। ঈদে ঢাকাবাসীর বাড়ি ফেরাকে কেন্দ্র করে যমুনা সেতুর ওপর দিয়ে ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। রোববার (২৪ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৬ […]

দেশে প্রথম ২৯ কার্য দিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন। ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা দেশের মধ্যে এটাই প্রথম। ‌আইন অনুযায়ী ২৯ কার্যদিবসের মধ্যে […]

খাল খননে ফিরছে নদীর প্রাণ, বাড়ছে নাব্যতা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সরকারের খাল খনন কর্মসূচির ফলে ফিরছে নদীর প্রাণ। জেগে উঠছে দুইপাড়ের সবুজ উপকূল। ক্ষমতায় আসার পর দেশব্যাপী নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, খাল পুনরুদ্ধার ছাড়া নদী রক্ষা সম্ভব নয়। কারণ নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোই মূলত পানিপ্রবাহের শাখা-উপশাখা হিসেবে কাজ করে। ফলে সরকারের খাল খনন কর্মসূচির কারণে দেশের […]

হেলমেট মাথা বাঁচায়, চুলও কি বাঁচায়?

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: সকালের ব্যস্ত সময়। শহরের রাস্তায় ছুটছে শত শত মোটরসাইকেল। অফিসে পৌঁছাতে হবে দ্রুত, তাই তাড়াহুড়ো করে হেলমেট মাথায় চাপিয়ে বেরিয়ে পড়েন অনেকেই। কিন্তু দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে কেউ কেউ নতুন এক দুশ্চিন্তায় পড়েন—চিরুনিতে আগের চেয়ে বেশি চুল উঠে আসছে? প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেন না বেশিরভাগ মানুষ। ভাবেন, হয়তো আবহাওয়ার প্রভাব, হয়তো […]

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : মৃত‍্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সম্প্রতি অনলাইন প্ল্যাটফরমে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক আওয়ামী নেতা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবরটি জানিয়েছে টাইমস অব বাংলাদেশ। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের […]

একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

বিনোদন ডেস্ক,অমৃতালোক: নানা বিতর্কের মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হাসান জাহাঙ্গীর পরিচালিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। তবে মুক্তির প্রথম দিন থেকেই হতাশাজনক পরিস্থিতির মুখে পড়েছে ছবিটি। দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও কুমিল্লার কে-স্ক্রিনে এখন পর্যন্ত একটি টিকিটও বিক্রি হয়নি বলে জানা গেছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আগে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করেছিল। পরে সেই সিদ্ধান্ত তিন […]

হোয়াইট হাউজের বাইরে গোলাগুলি, সিক্রেট সার্ভিসের গুলিতে সন্দেহভাজন নিহত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের একটি নিরাপত্তা চৌকির কাছে এক বন্দুকধারী গুলিবর্ষণ করেছে। পরবর্তীতে সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের পাল্টা গুলিতে সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়। এই ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় হোয়াইট হাউজের ভেতরেই ছিলেন, তবে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। […]

রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার(২৩ মে) বিকালে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান কালের […]