সেপ্টেম্বর ১১, ২০২৬ ১:০২ অপরাহ্ণ

লিটনের সঙ্গে কেন তর্কে জড়িয়েছিলেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: পাকিস্তানের বিপক্ষে শুধু ব্যাটটাই না, লিটন দাসের অন্য সবকিছুও চলছে। উইকেটের পেছনেও দারুণ করছেন তিনি। তবে যেভাবে শিরোনামে আসছেন তাতে মনে হচ্ছে সবকিছুকে ছাড়িয়ে গেছেন স্লেজিংয়ে। আজ তো সিলেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যেন ‘বিরাট ফাডাফাডিই’ হলো লিটনের। এক সময় বাংলাদেশের উইকেটরক্ষকের কথার তোরণ থেকে বাঁচতে আম্পায়ারের সহায়তাও নিলেন রিজওয়ান। এর আগে […]

মুক্তির আগে ৬১ লাখ টাকার দ্বন্দ্বে ‘বনলতা সেন’

বিনোদন ডেস্ক,অমৃতালোক: কয়েক দফা পিছিয়ে অবশেষে ঈদে মুক্তির ঘোষণা এসেছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’। তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে অর্থনৈতিক ও প্রযোজনা সংক্রান্ত জটিলতা, যা এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমার সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন তরুণ মজুমদার। দীর্ঘদিন ধরে সিনেমাটি মুক্তির অপেক্ষায় থাকলেও নানা কারণে তা পিছিয়ে […]

আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ‘আনসার-ভিডিপির মাধ্যমে দেশের প্রতিটি গ্রাম আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বৈষম্যমুক্ত-ন্যায়ভিত্তিক নিরাপদ সমাজ বিনির্মাণে বাহিনীর ৬০ লাখ সদস্যের সাহস-নিষ্ঠায় দেশ আরো সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমন প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা […]

নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠলো যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর পুকুর থেকে ইশতিয়াক হোসেন (৩৮) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রাম থেকে স্থানীয় লোকজন তার মরদেহটি উদ্ধার করে। নিহত ইশতিয়াক হোসেন ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে […]

রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: দুই দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিং বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার (২০ মে) পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। পুতিনের আগমনের আগে বেইজিংয়ে সফররত রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী […]

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক,অমৃতালোক: দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত এই গায়িকাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। একই সঙ্গে শাকিরার কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া প্রায় ৭৬৫ কোটি টাকা (৫৫ মিলিয়ন ইউরো) সুদসহ ফেরত দেওয়ার জন্য দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে নির্দেশ দিয়েছেন […]

প্রেমিকের হাত ধরে পালানোর ৪ দিন পর নববধূর লাশ মিলল হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : টাঙ্গাইলের ঘাটাইলে প্রেমিকের হাত ধরে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাওয়ার মাত্র চার দিন পর সূচনা (১৭) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র এক মাস আগে মধুপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের আলমের […]

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে ইরানের ওপর মঙ্গলবারের পরিকল্পিত নতুন হামলা স্থগিত করেছেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চলছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, তাকে জানানো হয়েছে যে এমন একটি সমঝোতা হতে যাচ্ছে, যা […]

বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করে […]

সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি: টেলিযোগাযোগমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলাদেশের মহাকাশ, স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তির উন্নয়নে সরকার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়নের এই যুগে স্যাটেলাইট, ড্রোন ও স্পেস টেকনোলজি শুধু বিলাসিতা নয়, বরং জাতীয় উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, যোগাযোগ ও নিরাপত্তা […]