এপ্রিল ২৩, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জ্বালানি সংকট মোকাবিলায় বড় পরিসরে জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। একইসঙ্গে অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সাশ্রয়, নিয়ন্ত্রণ এবং বহুমুখী উদ্যোগ জোরদার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি করেছে। আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে আন্তর্জাতিক বাজারের চড়া দাম দেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবনেও বড় ধরনের প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে […]

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই ঘোষণা দেওয়া হয়। মনিরা শারমিনের আইনজীবী নাজমুস সাকিব গণমাধ্যমে জানান, মনিরা শারমিনের আপিল করার সুযোগ আছে। সংরক্ষিত আসনের মনোনয়নের বিষয়ে ইসিতে আপিল […]

প্রধানমন্ত্রীর নির্দেশে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাল বাংলাদেশ

নিউজ ডেস্ক,অমৃতালোক: আজ (২৩ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি জানাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে সরকারের পক্ষে পররাষ্ট্র […]

আগামী ২ মে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে আগামী ২ মে থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ ক্রীড়া কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন শনিবার বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এরপর সারা দেশে একযোগে এ কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচি বাস্তবায়নে দেশের সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি […]

বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে ১১ পয়সা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। ভাড়া বাড়নোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, ডিজেলচালিত […]

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় এক নারী সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে চলমান নাজুক যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ। সংস্থাটি জানায়, বুধবার (২২ এপ্রিল) লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়িতে থাকা দুই […]

যেসব ভুলে আপনার ফ্রিজ বিস্ফোরিত হতে পারে

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: ফ্রিজ আমাদের জীবনের সবচেয়ে দরকারি যন্ত্রগুলোর মধ্যে একটি। আমরা তাজা খাবার, সবজি, ফল এবং দুধপণ্য সংরক্ষণ করি। কিন্তু প্রায় সবাই ভুলভাবে ফ্রিজ ব্যবহার করে, যা বড় ধরনের বিপদের কারণ হতে পারে। হ্যাঁ, শুধু এসি নয়, ফ্রিজও বিস্ফোরণ বা আগুন ধরতে পারে। এমন ঘটনা সংবাদেও উঠে। তাই আজ আমরা জানব, কোন কোন ভুল […]

আজ পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোট

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: আজ ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম দফায় রাজ্যের ১৫২ আসনে ভোটগ্রহণ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটারের ভোটগ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা যায়, প্রথম দফার জন্য মোট ৪৪ হাজার ৩৭৮টি […]

দেশের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : দেশে ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় বসতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্মত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। দলটির চেয়াম্যান বলেন, এই সংসদে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একটি জায়গায় উপনীত হয়েছি, দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। বুধবার […]

জ্বালানিসংকট, বিদ্যুৎ ঘাটতি, গরমের ছোবল লোডশেডিংয়ে কাবু জীবন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : দেশজুড়ে চলমান জ্বালানিসংকট এখন সরাসরি আঘাত হানছে বিদ্যুৎ খাতে। আর তার সবচেয়ে তীব্র প্রভাব পড়ছে গ্রামাঞ্চলের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। উৎপাদন সক্ষমতা পর্যাপ্ত থাকার পরও গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। ফলে বিদ্যুতের চাহিদা ও সরবরাহে বড় ঘাটতি দেখা দিচ্ছে। গতকাল বুধবার দিনের বেলা […]