প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জানা যায়, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীর সঞ্চালনায় এই অনুষ্ঠান […]
প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া কত বাড়ানো হবে, এ বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ অবস্থায় সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (২১ এপ্রিল) সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা […]
আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ বুধবার থেকে শুরু হবে। নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী চলবে এই বাছাই কার্যক্রম। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনের সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন […]
গরমে স্বস্তি পেতে ঘরেই বানান কলার আইসক্রিম

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: তাপপ্রবাহ বাড়ছে। দুর্বিষহ গরমে খানিকটা স্বস্তি পেতে বাসায় বানিয়ে নিন কলার আইসক্রিম। অল্প কিছু উপকরণ দিয়েই এটি বানানো যাবে। পরিবারের ছোট-বড় সবাই মজা করে খাবে এ আইসক্রিম। উপকরণ: বড় সাইজের পাকা কলা ৫-৬টি, মিল্ক পাউডার ১/২ কাপ বা গরুর দুধ ১ কাপ, চিনি ২ চামচ। প্রস্তুত প্রণালি: প্রথমে কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট […]
রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: টানা দুই ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে লা লিগায় জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলাভেস। টনি মার্টিনেজের জোরালো শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক লুনিন। তবে ধীরে […]
শিল্পীদের মনোনয়ন না দেওয়ায় ‘লাল সালাম’ ন্যানসির

বিনোদন ডেস্ক,অমৃতালোক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের একাধিক তারকার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কেউই মনোনয়ন পাননি। রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীনের মতো পরিচিত মুখরাও দলীয় মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন। গত সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে […]
আশুলিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ঢাকার আশুলিয়ার কুরগাঁও এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন দৈনিক সমাচারের ঢাকা জেলা প্রতিনিধি গোলাম সাব্বির আহমেদ। পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে সোমবার রাত আনুমানিক ৯টার দিকে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় নিজ এলাকার পূর্বপরিচিত আলামিন হোসেন (ডিপজল)-এর সঙ্গে পূর্বের […]
আইসিইউর অভাবেই শিশুমৃত্যু বাড়ছে!

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : দেশব্যাপী সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব চলছে। সময়মতো জরুরি চিকিৎসা কিংবা আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) সাপোর্ট না পাওয়ার কারণে অনেক শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কারণ চাহিদার তুলনায় সারা দেশে জরুরি আইসিইউ চিকিৎসাসেবা খুবই সীমিত। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের […]
লোডশেডিংয়ে তীব্র ভোগান্তি, শিল্পে উৎপাদন ব্যাহত

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : দেশ জুড়ে তাপমাত্রা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়ছে লোডশেডিং পরিস্থিতিতে। এপ্রিলের শুরু থেকেই লোডশেডিং নতুন মাত্রা পেয়েছে, যা মে-জুনে আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৩৩০ মেগাওয়াট, যার বিপরীতে ঘাটতি […]
ইতালির সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইতালি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দেশটির সঙ্গে নিরাপদ অভিবাসনসহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে। ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সে জন্য ইতালির সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়। বাংলাদেশ এই দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখাসহ অদূরভবিষ্যতে দেশটির সঙ্গে সম্পর্ক […]