বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত

নিউজ ডেস্ক,অমৃতালোক: বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার সঙ্গে ব্যবসায়িক ভিসাও চালু করতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, আগামী সপ্তাহে এই ভিসা চালু হবে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান। হুমায়ুন কবির বলেন, ‘ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক […]
বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড, মণপ্রতি ৩ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : পহেলা বৈশাখকে ঘিরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা গেছে। চাহিদা বেড়ে যাওয়ায় এবং সরবরাহ কম থাকায় প্রতি মণ ইলিশের দাম ৩ লাখ টাকারও বেশি হয়ে গেছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। সরেজমিনে দেখা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল সোমবার সকাল ও তার আগের দিন রোববার […]
বিমানে বোমার ভুয়া আতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার আর্জেন্টাইন ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: একটা প্র্যাঙ্ক বা মজার ছলে করা কর্মকাণ্ডের মূল্য কতটা হতে পারে, সেটা হাঁড়ে হাঁড়েই টের পাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনদ্রেজ্জি। পুলিশের হাতে তো গ্রেপ্তার হয়েছেনই, এমনকি ক্যারিয়ারও শেষের পথে ৩২ বছর বয়সী এ ডিফেন্ডারের! তা ইনদ্রেজ্জি কী করেছেন? আর্জেন্টাইন ক্লাব জিমনাসিয়ায় খেলা এ ডিফেন্ডার প্র্যাঙ্ক করে বিমানে বোমার আতঙ্ক ছড়িয়েছিলেন বলে […]
পহেলা বৈশাখে তিন কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : পহেলা বৈশাখকে ঘিরে একাধিক বিশ্ববিদ্যালয় আয়োজিত তিনটি কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ অসংখ্য জনপ্রিয় মৌলিক গান। চিরকুট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফিউশন ব্যান্ড, যারা রক, লোকসংগীত ও সমসাময়িক সাউন্ডের মিশেলে নিজেদের আলাদা স্টাইল তৈরি করেছে। দেশ-বিদেশের বহু মঞ্চে পারফর্ম করে তারা বাংলা ব্যান্ড […]
শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার কারণ জানালেন ট্রাম্প, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : শান্তি আলোচনা কোনও চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর আবারও উত্তপ্ত হয়েছে দুই দেশের অবস্থান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। যদিও তিনি জোর দিয়ে বলেছেন যে, তেহরানকে তা অর্জন করতে দেয়া হবে না। বিবিসি বলছে, পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হয়ে দুই পক্ষ ফিরে যাওয়ার পর […]
নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। র্যাব ডিজি বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া […]