বেনাপোলে যাত্রীর পাসপোর্ট ও টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: যশোরের বেনাপোল চেকপোস্টে সুশান্ত কুমার মজুমদার নামে এক যাত্রীর কাছ থেকে পাসপোর্ট ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রতারকদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের সলেমানের ছেলে হামিদ, ভবারবেড় গ্রামের মতরেবের ছেলে আতিকুর […]
‘প্রেশার কুকার’ বানিয়ে নিজেকে সার্থক বলছেন নির্মাতা রাফী

বিনোদন ডেস্ক,অমৃতালোক: ‘পোড়ামন ২’ দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক রায়হান রাফীর। প্রথম সিনেমাতেই নিজের জাত চেনাতে সক্ষম হয়েছিলেন তিনি। ২০২২ সালে ‘পরাণ’ সিনেমার পরে তাঁর পরিচালিত বেশির ভাগ সিনেমাই মুক্তির পর দর্শকের আগ্রহ, প্রশংসা ও বক্স অফিসে সাফল্য পেয়েছে। গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে ‘প্রেশার কুকার’ […]
এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন রশীদ মিয়া

নিউজ ডেস্ক ,অমৃতালোকঃ জনপ্রশাসনে রদবদলে নতুন প্রধান প্রকৌশলী পেয়েছে এলজিইডি। অবসরোত্তর ছুটিতে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়াকে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে এক বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্য […]
শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকার কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, রমজানের ছুটির পর বিদ্যালয়সমূহে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হলে পরবর্তী […]
ব্যক্তিগত ব্র্যান্ডিং যেভাবে আপনাকে কর্মজীবনে আলাদা করে

লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক : আপনারই এক বন্ধু হয়তো স্নাতক করেই চাকরিতে ঢুকে গেছে, আরেক বন্ধু একটি ইন্টার্নশিপ জোগাড় করতেই হয়তো হিমশিম খাচ্ছে। প্রতিযোগিতামূলক কর্মজীবনে অনেক সময় শুধু দক্ষতা থাকলেই হয় না। একই যোগ্যতা নিয়ে অনেক মানুষ কাজ করছেন, কিন্তু সবার মধ্যে কেউ কেউ দ্রুত পরিচিতি পান, নতুন সুযোগ পান, নেতৃত্বের জায়গায় পৌঁছে যান, আবার অনেকে পিছিয়ে […]
দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস বিতরণের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: দেশের শিক্ষা খাতের আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে ১৮০ দিনের বিশেষ অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই কর্মসূচির আওতায় ‘জুলাই বিপ্লবে’ শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণসহ সংশ্লিষ্টদের একগুচ্ছ নির্দেশনা দেন মন্ত্রী। পবিত্র ঈদুল ফিতরের পর […]
গণহত্যা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: আজ সেই ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে বাংলাদেশের নিরস্ত্র নিরপরাধ স্বাধীনতাকামী জনগণের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে ২৫ মার্চ গণহত্যা […]
মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার: আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: ক্ষমতা গ্রহণের মাত্র দেড় সপ্তাহের মাথায় আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও যুদ্ধের ধাক্কায় বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে নবনির্বাচিত বিএনপি সরকার। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ালে এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনমুখী কর্মসূচিগুলো সচল রাখাই এখন […]
মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক : ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন কূটনৈতিক আলোচনার পথ খুঁজছে, ঠিক সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বৃদ্ধির পরিকল্পনা করছে পেন্টাগন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে অঞ্চলটিতে আরও কয়েক হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠানো হচ্ছে। মঙ্গলবার (২৪ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুজন […]