চীন সফর পিছিয়ে দিতে চান ট্রাম্প

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার জানিয়েছেন, ইরান যুদ্ধের কারণে আগামী মার্চের শেষদিকে উচ্চপর্যায়ের চীন সফরটি প্রায় এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এটি এক মাস বা তার কাছাকাছি সময়ের জন্য পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি।’ তিনি […]
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

নিউজ ডেস্ক ,অমৃতালোকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি। টানা এই ছুটিতে ঈদের দিন রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। শুধু ঈদের দিনই এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। গতকাল সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। ডিএমটিসিএল আরও জানিয়েছে, […]
ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু

নিউজ ডেস্ক ,অমৃতালোকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। এর আগে সোমবার ছিল সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস। সরকারি ছুটির সূচি অনুযায়ী, শবেকদর উপলক্ষে মঙ্গলবার সাধারণ ছুটি পালিত হচ্ছে। এর সঙ্গে ঈদকে কেন্দ্র করে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ধারাবাহিক ছুটি যুক্ত হয়েছে। প্রথমদিকে ১৮ […]
পাকিস্তান সুপার লিগে দল পেলেন শরিফুল

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: পাকিস্তান সুপার লিগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। টুর্নামেন্টের একাদশ আসর সামনে রেখে সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি সরাসরি চুক্তিতে দলে নিয়েছে এই টাইগার পেসারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার (১৬ মার্চ) একটি ব্যতিক্রমধর্মী অ্যানিমেটেড পোস্টারের মাধ্যমে শরিফুলকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় জালমি। সেখানে তাকে ‘বেঙ্গল টাইগার’ আখ্যা দিয়ে […]
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে, কুমিল্লার অংশে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: আজ থেকে শুরু হয়েছে ঈদুল ফিতরের ছুটি। টানা সাত দিনের ছুটিতে ঘরমুখো মানুষ রাজধানী ঢাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। তবে স্বস্তির খবর হলো এবারের ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশে এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার পর থেকে মহাসড়কে যানজট না থাকলেও পরিবহনের […]
কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

নিউজ ডেস্ক ,অমৃতালোকঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়ার চিরচেনা স্রোত এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে। গতকাল সোমবার সরকারি শেষ কর্মদিবস শেষ হওয়ার পর রাত থেকেই স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরেও সেই একই চিত্র বজায় ছিল। সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ট্রেনই যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়ে স্টেশন ছাড়ছে। তবে আশার […]
সিরাজগঞ্জে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: সিরাজগঞ্জের কাজিপুরে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। রোববার উপজেলার চালিতাডাঙ্গা বাজার এলাকার জঙ্গল থেকে এ চাল উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লেখিত বাজারের পুরাতন গুদামের পেছনের একটি জঙ্গলে অভিযান চালানো হয়। এ অভিযানে খাদ্য অধিদপ্তরের […]
উত্তরায় শপিং মলে ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১২

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে বিপণিবিতানে ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ মার্চ) রাত ১১টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত স্কয়ার শপিং মলে ভাঙচুরের ঘটনা ঘটে। কথা–কাটাকাটির জেরে ওই বিপণিবিতানের নিরাপত্তাকর্মীরা এক রিকশাচালককে ভেতরে […]
ট্রাম্পের আহ্বানে সাড়া নেই ইউরোপীয় দেশগুলোর

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক : হরমুজ প্রণালি উন্মুক্ত করতে যুদ্ধজাহাজ পাঠাতে মিত্রদের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছে ইউরোপীয় দেশগুলো, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস ও ইতালি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, লোহিত সাগরে ইইউর নৌ অভিযান জোরদারের প্রতি সমর্থন জানায় ইতালি। তবে আমি মনে করি না, এই […]