মার্চ ২৮, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহারোজ আরেফিন গলিব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। এরপর খিলগাঁও থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গলিবদের বাসা […]

যখন আমি অনুভব করব, তখনই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক : মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রচারিত ওই সাক্ষাৎকারে, ইরানের সাথে যুদ্ধ কখন শেষ হতে পারে? এই প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন যে, ‘যখন আমি এটি অনুভব করব, ঠিক আছে, তখন।’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, […]

‘দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দিনাজপুরের কাহারোল-বলরামপুর সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার (১৬ মার্চ) উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল খনন উদ্বোধনের মাধ্যমে দেশের ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল […]

গৃহিনীদের ঈদের প্রস্তুতি

মুন্নী খান আধুনিক যুগের একজন গৃহিণী। কোরবানীর ঈদে তাঁর রয়েছে নানা প্রস্তুতি। বাড়ি যশোর শহরের ঘোপ পিলু খান সড়কে। স্বামী মোহাম্মদ মনিরুজ্জামান একজন সফল ব্যবসায়ী। দুই পুত্র সন্তান নিয়ে তাদের সুখের সংসার। দুই পুত্রের স্কুলে নিয়ে যাওয়া, বাসায় দেখাশোনা করার পাশাপাশি মুন্নী খান ভাল খাবার রান্নার বিষয়ে বেশ পারদর্শী। এ ব্যাপারে তাঁর স্বামী মোহাম্মদ মনিরুজ্জামান […]

বাংলাদেশি তেলের জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জন্য জ্বালানি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পারের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী। শুক্রবার (১৩ মার্চ) ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সরকারকে অনুরোধ বিষয় উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, আমি দেখেছি যে আপনার দেশে জ্বালানি সংকট রয়েছে। জ্বালানি সমস্যার জন্য, […]

‘রকস্টার’-এ শাকিবের নায়িকা সাবিলা নূর

বিনোদন ডেস্ক,অমৃতালোক: চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত আসন্ন ঈদুল আযহার সিনেমা ‘রকস্টার’-এর শুটিং। ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা কে থাকবেন, তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এমনকি গুঞ্জন উঠেছিল, পাকিস্তানি কোনো নায়িকা শাকিবের সঙ্গে জুটি বাঁধতে পারেন। তবে পরিচালক আগেই জানিয়ে দিয়েছেন, এটি দেশি গল্পের সিনেমা, তাই নায়িকাও দেশি হবেন। […]

১১৪ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ, বড় জয়ে সিরিজে সমতায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় হারের মুখ দেখল স্বাগতিক বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৪ রানেই অলআউট হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ১২৮ রানের বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরল সফরকারী পাকিস্তান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ২৭৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে […]

রাজধানীর নর্দ্দায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: রাজধানীর নর্দ্দা এলাকায় ফুটপাতের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৯টা ৮ মিনিটে নর্দ্দা ব্রিজের নিচে ফুটপাতের একটি দোকানে […]

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ‘চুপ্পু’কে দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তাকে গ্রেপ্তারেরও দাবি জানান তিনি। শুক্রবার (১৩ মার্চ) ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ ও […]

ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের আলোচনা সভায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত বিএনপির কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের […]