বলিউড নায়িকার সঙ্গে আইটেম গানে সিয়াম

বিনোদন ডেস্ক,অমৃতালোক: চিত্রনায়ক সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’র একটি আইটেম গানের শুটিং সেটের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে নাচতে দেখা গেছে সিয়ামকে। প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন এই ছবিটি নিশ্চিত করেছে। সিনেমাটির প্রযোজনা সংস্থার কর্ণধার আজিম হারুন বলেন, ‘এটি আমাদের ‘রাক্ষস’ ছবির আইটেম গানের শুটিংয়ের একটি দৃশ্য। নাতালিয়া জানোসজেক […]
পদ হারালেন জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্মতি না নিয়ে তার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানোর ঘটনায় আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ পদে নতুন করে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম […]
ঢাবির হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা, ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এদের মধ্যে ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। আসামিরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল […]
সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু জব্দ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে এ অভিযান পরিচালনা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল ও […]
সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন-নোয়াব

বিশেষ প্রতিবেদন,অমৃতালোকঃ এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯-২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। সে হিসাবে ২০-২৪ মার্চ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
পাঁচ বছরে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি আরো বলেন, ‘দেশের অর্ধেক জনসংখ্যা নারী এবং তাদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতেই সরকার এই কর্মসূচি চালু করেছে।’ মঙ্গলবার সকালে রাজধানীর […]
যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি স্থিতিশীল রাখতে মন্ত্রিসভার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটকে কেন্দ্র করে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থায় টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ৭ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অর্থমন্ত্রীকে সভাপতি করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- […]
যমুনা সেতু মহাসড়ক – চার লেনের চাপ দুই লেনে, জটের শঙ্কা

নিউজ ডেস্ক,অমৃতালোক : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন ২০-২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। চার লেনে আসা এই পরিবহনগুলো যমুনা সেতুর দুই লেনে প্রবেশ করতেই গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। এর মাঝে ঢাকা থেকে আসা লক্কড়ঝক্কড় লোকাল বাস বিকল হয়ে ভোগান্তি বাড়িয়ে দেয় […]
ভোটের ফল ঘোষণার আগে ছিল রহস্যময় বিরতি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৯ মার্চ) খুলনা মহানগরীর হোটেল গ্রান্ড প্লাসিডে জেলা জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন। জামায়াত নেতা বলেন, ভোটগ্রহণকালে তেমন অনিয়ম চোখে না পড়লেও ভোট […]
‘যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র না’

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। কিন্তু এ বিষয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান জানায়, যুদ্ধ কখন বন্ধ হবে তা ‘নির্ধারণ’ করবে ইরান। খবর: জিও নিউজ ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জোর দিয়ে বলেছে, সমীকরণ এবং এই অঞ্চলের ভবিষ্যত অবস্থা এখন তেহরানের বাহিনীর হাতে। ট্রাম্পের, […]