মার্চ ২৮, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ

রাজশাহীতে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: রাজশাহীর বাঘা উপজেলায় ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চণ্ডিপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন-নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের অটোরিকশাচালক শরিফুল ইসলাম, একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের […]

তুলনাহীন ভারত: কোহলি; ঐতিহাসিক অর্জন: শচীন

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: টু-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে বিশ্ব ক্রিকেটে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়ার পর টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন দুই কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার। ​আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দাপুটে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আবেগঘন বার্তা […]

জ্বালানি সংকটের মুখে বিশ্ব, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক : মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। সংঘাত তীব্র হওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাপক হারে হ্রাস পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানির দামে। আজ সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক স্পর্শ করেছে, […]

শত্রুরা ইরানের মাটিতে পা রাখলে ধ্বংস করে দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক : ইরানের মাটিতে কোনও বিদেশি স্থলবাহিনী প্রবেশ করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সাহসী সেনারা যেকোনো শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুত। আব্বাস আরাগচি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ইরান যথেষ্ট সক্ষম। তিনি জোর দিয়ে বলেন, আমাদের অত্যন্ত সাহসী […]

১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে পূর্বনির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ (বুধবার) একদিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টন (কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬)-এর তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে এ ছুটি নির্বাহী আদেশে ঘোষণা […]

এবার মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদকের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত–২) মো. মোতাহার হোসেন। শনিবার রাতে রেসিডেনশিয়াল মডেল কলেজের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, রাতে হাঁটতে বের হলে একদল ছিনতাইকারী তাকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তার কাছে থাকা আইফোন, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাইকারীরা […]

গাজীপুরে প্রকৌশলীদের সেমিনার ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: গাজীপুর মহানগর ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (এফডিইবি)-এর উদ্যোগে “আধুনিক বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার গুরুত্ব” শীর্ষক সেমিনার এবং প্রকৌশলীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৮ রমজান গাজীপুরের সোনার তরী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর উপদেষ্টা আ স ম ফারুক। […]

গণমাধ্যমের কণ্ঠরোধ ও নব্য বৈষম্যের বিষবাষ্প

বিশেষ প্রতিবেদন,অমৃতালোকঃ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন ৫ আগস্ট। যে বৈষম্যের শৃঙ্খল ভাঙতে এদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই আন্দোলনের মূল সুরই ছিল- একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ৫ আগস্ট-পরবর্তী সময়ে গণমাধ্যম জগতে এক নতুন ও ভয়ংকর বৈষম্যের ছায়া ঘনীভূত হচ্ছে। বিগত সরকারের আমলে যেসব সংবাদপত্র ও সংবাদকর্মীদের […]

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (৮ মার্চ) গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে। গোয়েন্দা সূত্র জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ […]