ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:২৩ পূর্বাহ্ণ

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলী নামের অন্য এক […]

উপজেলা প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি!

চট্টগ্রাম প্রতিবেদক, অমৃতালোকঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীর সঙ্গে এক ঠিকাদারের ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই অডিওতে উপজেলা প্রকৌশলীকে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার মহসিন হায়দারের বিরুদ্ধে। তিনি ‘মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী। ভাইরাল হওয়া কথোপকথনে শোনা যায়, ঠিকাদার প্রকৌশলীকে উদ্দেশ […]

সুস্থভাবে রোজা রাখতে ডায়াবেটিক রোগীদের করণীয়

লাইফ ষ্টাইল ডেস্ক,অমৃতালোক: রমজান মাসে ডায়াবেটিক রোগীদের রোজা রাখার ক্ষেত্রে বিশেষ সাবধানতা প্রয়োজন। নিয়ম মেনে চললে অসুস্থতা এড়িয়ে সুস্থভাবে রোজা রাখা সম্ভব। চলুন, জেনে নিই সহজ কিছু পরামর্শ। সেহরিতে যা করবেন শেষ সময়ে সেহরি : সেহরি একদম শেষ সময়ের কাছাকাছি সময়ে করুন। এতে সারা দিন শরীর ক্লান্ত হবে না এবং সুগার কমে যাওয়ার ভয় থাকবে […]

বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে

বিনোদন ডেস্ক,অমৃতালোক: কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত তার নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় । এই পোস্টারের মাধ্যমেই সিনেমাটির বিশাল তারকাবহর ও মুক্তির সময় নিশ্চিত করলেন নির্মাতা। সিনেমাটির অফিসিয়াল পোস্টারে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলা, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ সিনেমার প্রধান চরিত্রগুলোর লুক ফুটিয়ে […]

২৭৪ তালেবান ও ৫৫ পাক সেনা নিহতের দাবি

নিউজ ডেস্ক,অমৃতালোক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে। পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক শহরে বিমান হামলা চালানোর দাবি করেছে। ইসলামাবাদ বলছে, এসব অভিযানে শত শত আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে আফগানিস্তানও পাল্টা হামলায় পাকিস্তানি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, […]

বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: নতুন হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশ ফুটবলে। গত এক বছরে উন্নতির গ্রাফটা বেড়েছে চোখে পড়ার মতো। এরই মধ্যে দক্ষিণ এশিয়ার দলগুলোর সমীহ আদায় করে নিয়েছে বাংলাদেশ। উন্নতি করতে থাকা দলটি এরই মধ্যে ফিফার নজর কেড়েছে। ফুটবলে বাংলাদেশের উত্থানের পেছনে বড় অবদান একঝাঁক প্রবাসী ফুটবলারের। হামজা চৌধুরী, সোমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান […]

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: রাজধানীর উত্তরায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা পূর্ব থানা এলাকায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইদুর ইসলাম (৪০), মো. সোবহান (৩৫), মো. মানিক মিয়া (২৬), মো. রিফাত (২০), মো. রিয়াজুল ইসলাম রিয়াদ (১৮), মো. আল-আমিন (১৮), সাদনিক […]

প্রযুক্তি উবারে ভ্রমণ হবে আকাশেও

টেক ডেস্ক, অমৃতালোকঃ বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে হেলিকপ্টারের মতো দেখতে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি। এই সেবা চালু […]

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সমর্থন থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে সৌদি আরব সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠক শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এসব […]

জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক,অমৃতালোক: জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কালবেলাকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা […]