মার্চ ১, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ণ

বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী : গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে

বরিশাল অফিস,অমৃতালোক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি বলেছেন, গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যমকে স্বাধীনতা না দিলে তাদের সৃজনশীলতা থাকবে না। তাদের যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, তারা তত বেশি অনুসন্ধানী ক্ষমতাকে কাজে লাগাতে পারবে। অনুসন্ধানী ক্ষমতা যত বেশি ধারালো হবে, রাষ্ট্র তত জবাবদিহিতার মধ্যে পড়বে। রাষ্ট্র যত বেশি জবাবদিহিতার মধ্যে পড়বে, তত বেশি জনগণের কল্যাণমুখী হতে বাধ্য হবে। সাংবাদিক হিসেবে এই উপলব্ধিটা থাকা দরকার। মন্ত্রী শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি ) বিকেলে বরিশাল প্রেসক্লাব আয়োজিত ‘স্বজন স্মরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে তথ্যকে সবচেয়ে শক্তিশালী উপাদান হিসেবে বিবেচনা করা হয়। তথ্যপ্রযুক্তির অভাবনীয় বিকাশের ফলে তথ্য এখন আর কেবল ব্যক্তিগত উপলব্ধির বিষয় নয়; বরং এটি একটি বস্তুনিষ্ঠ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় রূপান্তরিত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে কোনো তথ্য তৈরির ক্ষেত্রে অবশ্যই একটি সুনির্দিষ্ট ‘ডাটা সিস্টেম’ প্রয়োজন হয়। আর এই ডাটা সিস্টেমে প্রবেশের প্রধান শর্ত হলো একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করা। তথ্যমন্ত্রী বলেন, পারস্পরিক নির্ভরশীলতার ফলে তথ্যের আদান-প্রদান ও ব্যবস্থাপনা এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। দুর্ভাগ্যবশত, আমাদের দেশে এমন উন্নত ও সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আমরা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারিনি। মন্ত্রী আরও বলেন, তথ্যের সংজ্ঞা পরিবর্তন হয়েছে। তথ্যকে শক্তিশালী মাধ্যম বলা হয়। দেশে অনেক প্রতিভাবান ও জ্ঞানী মানুষ থাকা সত্ত্বেও, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তির এই অবাধ প্রবাহে বিচরণ করার মতো উপযুক্ত পরিবেশ ও অবকাঠামো আমরা এখনো নিশ্চিত করতে সক্ষম হইনি। সাংবাদিকতা সম্মানজনক পেশা উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকদের সম্মানজনক বেতন-ভাতা দিতে হবে। যে ধরনের বেতন কাঠামোর মধ্যে থাকলে জ্ঞান ভিত্তিক পেশাতে নিজেদের নিয়োজিত রাখার পাশাপাশি তথ্য সংগ্রহ করা, গবেষণায় মনোনিবেশ করতে পারেন। সে জন্য পত্রিকা মালিকদের সম্মানজনক ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে হবে বলে তিনি মন্তব্য করেন। সাংবাদিক নীতিমালার বিষয় তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, নীতিমালার দায়িত্ব সাংবাদিকদের নিতে হবে। গণমাধ্যমকর্মীরা জবাবদিহিতার নীতিমালা নির্ধারণ করবে, সে নীতিমালার মাধ্যমে সরকার সাংবাদিকদের নিয়ন্ত্রণ করবে। বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এর সভাপতিত্বে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল পিআইডি‘র উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমা, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, প্রেসক্লাবের বিভিন্ন সদস্য, সাংবাদিক নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকগণ ও ঢাকার বিভিন্ন প্রেসক্লাব এবং সাংবাদিক সংগঠনের গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহির পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং ইকো-সিস্টেমে নতুন গণমাধ্যমের সঙ্গে […]

বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ মার্চ

নিউজ ডেস্ক,অমৃতালোক: ফ্যামিলি কার্ডের উদ্বোধন হচ্ছে আগামী ১০ মার্চ। এ দিন বগুড়া সদর উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান। এদিকে, বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী […]

আবারও ভূমিকম্প, বাড়ছে শঙ্কা

নিউজ ডেস্ক,অমৃতালোক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫৩ মিনিটে সর্বশেষ কম্পনটি টের পান মানুষ। উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। স্থানীয়রা শক্ত ঝাঁকুনির কথা জানিয়েছেন। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। সংস্থাটির তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার […]

গাজীপুরে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আগুন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে […]

রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন

নিউজ ডেস্ক,অমৃতালোক রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় মেট্রো রেল স্টেশনের পাশের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত […]

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

নিউজ ডেস্ক,অমৃতালোক আফগানিস্তানের হামলার জবাবে শুক্রবার ভোরে কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। এতে আফগানিস্তানের অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে বলে দাবি পাকিস্তানের।  এবার আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট)- এর ইউরোপ শাখা এক বার্তায় চাঞ্চল্যকর দাবি করেছে। বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত ‘অপারশন […]

ইউনেসকোর ঐতিহ্য স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

নিউজ ডেস্ক,অমৃতালোক টাঙ্গাইল শাড়ির বুনন শিল্পকে ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতের দিল্লিতে ইউনেস্কো ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এই কনভেনশনের আওতায় এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন। এই পর্ষদে […]

‘সংবিধান সংস্কার পরিষদ না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না’

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে। তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে […]

বরিশালে ‎২ বাসের সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক বরিশালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত কবির হোসেন ইসলাম পরিবহনের বাসের চালক ছিলেন। গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী […]