মার্চ ১, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ণ

পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক পিলখানা হত্যাকাণ্ডকে সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ ঘটনার মাধ্যমে জাতীয় নিরাপত্তার দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টি পারপাস হলে অনুষ্ঠিত শহীদ দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী সভায় বলেন, “আমি কেবল জনপ্রতিনিধি হিসেবে নয়, সেনা পরিবারের সদস্য হিসেবে আজ আপনাদের […]

মিতসুই অ্যান্ড কোম্পানী (এশিয়া প্যাসিফিক) এসি আই লজিস্টিকস(স্বপ্ন)-এর সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশীপ চুক্তি সম্পন্ন করল

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেড, এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর সাথে পার্টনার হতে সম্মত হয়েছে । সমস্ত আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসুই এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রুপান্তরযোগ্য ঋণ সুবিধা এসি আই লজিস্টিকসকে প্রদান করবে । এই পার্টনারশীপ একটি কাঠামোবদ্ধ রুপান্তরযোগ্য ঋণ […]

বিশ্বকাপের আগে বাংলাদেশের স্কটল্যান্ড-নেদারল্যান্ডস সিরিজ, এপ্রিলে বিপিএল

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে স্থান করে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ৷ বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা। ২০২৫ সালে অনুষ্ঠিত নারীদের ওয়ানডে বিশ্বকাপের আগে কোনো সিরিজ খেলতে পারেননি নিগার […]

এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় এসসিপি-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’গ্রুপের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই সংঘষের ঘটনা ঘটে। সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, তিনি আজ দুপুরে চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় […]

কীভাবে জামায়াতকে হারানো হয়েছে তা গোটা দেশের মানুষ জানে-মাওলানা রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক কীভাবে জামায়াতকে হারানো হয়েছে তাও গোটা দেশের মানুষ জানে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, গত নির্বাচনে কী হয়েছে সবাই জানেন। ভোট পড়েছে দাঁড়িপাল্লায়, আর পাস করানো হয়েছে অন্যজনকে। রফিকুল ইসলাম খান বলেন, ‘কোনো আদর্শবাদী শক্তিকে দমন-পীড়ন, হত্যাকাণ্ড বা ফাঁসিতে ঝুলিয়ে […]

সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে জয়নাল আবেদীনের নতুন স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক টাঙ্গাইলের সখীপুরে প্রথমবারের মতো ভিনদেশি সবজি ক্যাপসিকাম চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন কৃষি উদ্যোক্তা জয়নাল আবেদীন। ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা কৃষি কার্যালয়ের সহযোগিতায় তিনি প্রতিমাবংকী এলাকায় সমতল জনপদে এই বৈচিত্র্যময় সবজির চাষ শুরু করেছেন। দক্ষিণ আমেরিকা থেকে আসা এই সবজিটি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন এবং বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। […]

বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তর করতে চাই-তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে কীভাবে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করা যায় সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা এবং অগ্রগতি নিয়ে আজকে মতবিনিময় করেছি। প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ সময় […]

চট্টগ্রামে বাসায় বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দগ্ধ শাখাওয়াত হোসেন মারা যান। শাখাওয়াতের ফুফাতো ভাই জামশেদ আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শাখাওয়াত হোসেনের মৃত্যুর বিষয়টি চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শাখাওয়াতের ছোট […]

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

নিউজ ডেস্ক,অমৃতালোক বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন তিনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মোস্তাকুর রহমান ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন। […]

২৩ বছর পর টেস্ট খেলতে যাবে বাংলাদেশ, সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক চলতি বছর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে টাইগাররা। এই সিরিজের সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। দুই টেস্টের সিরিজের ভেন্যুর বিষয়ে আগেই ধারণা দিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। সে সময় জানিয়েছিলেন ডারউইন ও ম্যাকাওতে অনুষ্ঠিত হবে এই সিরিজ। এবার চূড়ান্ত হয়েছে দিনক্ষণ। ডারউইনের মারারা […]