মার্চ ১, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ণ

মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস এলাকায় বাসের ধাক্কায় আহত গৃহবধূ চামেলি খাতুনের মৃত্যুর পর তার মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরুদ্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। জানা গেছে, […]

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। ফোনে নবগঠিত সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে তার সরকার কাজ করে যাবে। এ সময় প্রধানমন্ত্রী […]

দলের সংসদ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিল জামায়াত

নিউজ ডেস্ক,অমৃতালোক : জাতীয় সংসদে নিজেদের ভূমিকা জোরদার করতে দলের নতুন সংসদ সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে দুই দিনের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে দলীয় এমপিদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। […]

রমজানে বরিশালে ফলের বাজার অস্থির, চরম ক্ষোভ ক্রেতাদের

বরিশাল প্রতিনিধি,অমৃতালোক পবিত্র রমজানকে কেন্দ্র করে বরিশাল নগরীর বিভিন্ন ফলের দোকানে যেমন বেড়েছে ক্রেতাদের ভিড়, ঠিক তেমনই বেড়েছে প্রতিটি ফলের দাম। ইফতারসামগ্রী হিসেবে খেজুর, মালটা, আপেল, কমলা ও আঙুরসহ নানা ধরনের ফল কিনতে দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে চাহিদা বাড়ার সাথে সাথে দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। […]

সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা চাঁদা নয়-সড়ক মন্ত্রী

নিউজ ডেস্ক,অমৃতালোক : সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটাকে চাঁদা বলা যাবে না। যদি কাউকে টাকা দিতে বাধ্য করা হয়, তবেই সেটা চাঁদা হিসেবে গণ্য হবে। তিনি উল্লেখ করেন, চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা দিতে বাধ্য […]

পরিবারে মাতৃভাষা চর্চা নিয়ে নাটক ‘চিঠিওয়ালা’

বিনোদন ডেস্ক,অমৃতালোক: ঢাকায় অভিজাত এলাকায় নিজস্ব ফ্লাটে বসবাস করে অনিক। স্ত্রী শৈলী ও একমাত্র কন্যাসন্তান ভাষাকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষী এ যুবকের নির্ঝঞ্ঝাট সংসার। এ তিনটি চরিত্রকে কেন্দ্রে রেখে তৈরি হয়েছে বিশেষ টিভি নাটক ‘চিঠিওয়ালা’ নাটকে দেখা যাবে, কিশোরী কন্যা ভাষা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। অনিক চায়, তার মেয়ে বাড়িসহ সবখানে ইংরেজিতে কথা বলুক। কিন্তু ভাষা ও […]

সংসদের প্রথম অধিবেশন হতে পারে ২৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর বিষয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের অধিবেশন […]