নতুন সংসদ সদস্যদের সম্পদবিবরণী প্রকাশের আহ্বান টিআইবির

নিউজ ডেস্ক,অমৃতালোক : সরকার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের অন্যতম পূর্বশর্ত হিসেবে সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সবার আয়-ব্যয় ও সম্পদবিবরণী ওয়েবসাইটে প্রকাশ করার জোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এ দাবি জানায়। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকার ও জাতীয় সংসদের দুর্নীতিবিরোধী প্রত্যয়ের প্রথম পদক্ষেপ হিসেবে […]
তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে, জেনে নিন শরিয়তের বিধান

নিউজ ডেস্ক,অমৃতালোক : পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর অনেক মুমিনের মনে একটি সাধারণ প্রশ্ন উঁকি দেয় যে, তারাবির নামাজ না পড়লে দিনের বেলার রোজা কবুল হবে কি না। শরিয়তের বিধান অনুযায়ী, রোজা এবং তারাবির নামাজ দুটি পৃথক ইবাদত। রোজা রাখা ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটি এবং এটি প্রতিটি প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলমানের ওপর ফরজ। […]
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিষয়ে নানা […]
দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ দেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্যদিয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন […]
বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির ফুটবলার মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজেই এসেছেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুর্তজা মেডিকেল সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তুরস্ক সরকারের আওতাধীন ‘টীকা’ নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশ কিছু উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে সাহায্য করছে। এই […]
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় স্মৃতিসৌধে […]
বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি)। বিকেলে বৈঠকের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের তৃতীয় তলায় এ বৈঠকে অংশ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। রাতে […]
আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ

নিউজ ডেস্ক,অমৃতালোক : গণঅভ্যুত্থানে শেখ হাসিনা-এর নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৮ মাস পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। এতে নিরঙ্কুশ জয় পায় তারেক রহমান-এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। তার শপথগ্রহণের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। রয়টার্স: দক্ষিণ এশিয়ায় নির্ণায়ক […]
ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে খরচ হবে টাকা

টেক ডেস্ক, অমৃতালোকঃ সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মেটা। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক—এই তিনটি প্ল্যাটফর্মের জন্য আলাদা প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। নতুন এই সাবস্ক্রিপশন বর্তমান ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবার সঙ্গে যুক্ত নয় এবং এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ কিছু বিশেষ সুবিধা যুক্ত হতে পারে। এতদিন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক সম্পূর্ণ বিনামূল্যে […]
ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

নিউজ ডেস্ক,অমৃতালোক : শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব […]