কারসাজিতে লাগামহীন খেজুরের বাজার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ রোজায় ইফতারির অন্যতম আনুষঙ্গিক খেজুর। ধনী-গরিব কিংবা উচ্চবিত্ত বা নিম্নবিত্ত—সবাই ইফতারে খেজুর রাখার চেষ্টা করে। আর এ সুযোগটাই নেয় অসাধু ব্যবসায়ীরা। রমজান এলেই নানা কারসাজি করে খেজুরের দাম বাড়িয়ে দেয় তারা। এবারও রোজার আগে বাজারে খেজুরের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দাম হয়ে উঠেছে লাগামহীন। চাহিদার তুলনায় মজুতে কোনো ঘাটতি না […]
ব্যাপক বিভ্রাটে ইউটিউব, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব মঙ্গলবার গভীর রাতে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়ে। এতে বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী সমস্যার অভিযোগ জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, ইউটিউব কর্তৃপক্ষ সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে, তারা সমস্যাটি সম্পর্কে অবগত এবং দ্রুত সমাধানে কাজ করছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে ইউটিউবের বিভিন্ন সেবা অকার্যকর হয়ে পড়ে। এর মধ্যে ছিল হোমপেজ, […]
রমজানে ব্যাংক লেনদেনের নতুন সময় নির্ধারণ

নিউজ ডেস্ক,অমৃতালোক : পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংক লেনদেন ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন। এ সময়ের পর ব্যাংকগুলো গ্রাহক লেনদেন বন্ধ করলেও আনুষঙ্গিক দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার জন্য বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। বাংলাদেশ […]
রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল

নিউজ ডেস্ক,অমৃতালোক: চলতি বছরের রমজানের প্রথম দিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) গাজায় এক শিশু ও এক তরুণসহ দুজন নিহত হয়েছেন। একই সময়ে চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে চাওয়া হাজারো মানুষ আংশিকভাবে খোলা রাফাহ সীমান্তে আটকে রয়েছেন। দুই বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের মধ্যেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera–এর প্রতিবেদনে বলা হয়, উত্তর […]
ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম-সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিউজ ডেস্ক,অমৃতালোক : সাংবাদিক সমাজের সমস্যার সমাধান না করলে গণমাধ্যমের সমস্যা সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্যে সাক্ষাতে তিনি এসব কথা বলেন। সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, […]
২৫ ফেব্রুয়ারি থেকে শুরু একুশে বইমেলা

নিউজ ডেস্ক,অমৃতালোক: অমর একুশে বইমেলার তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবারের মেলায় স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈঠকে। যেসব প্রকাশক আগে স্টল […]
রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারও শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাবেদার […]
নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না। আজকে দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলানগর গিয়েছিলেন নিজের টয়োটা […]
চাঁদপুরে অন্ধ হাফেজসহ ৪০ পরিবারের মাঝে ইফতার উপহার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ১৬জন অন্ধ হাফেজ ও জুলাই আন্দোলনে নিহত ২৪ শহীদ পরিবারের সদস্যদের মাজে ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার সামগ্রী প্রদানের আয়োজন করে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক নামে স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্ধ হাফেজ ও শহীদ পরিবারের সদস্যদের হাতে […]
হলিউড ছাড়ার প্রস্তুতি, বিদেশে নতুন জীবনের পরিকল্পনায় জোলি

বিনোদন ডেস্ক,অমৃতালোক: হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি শিগগিরই যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। তবে তিনি অপেক্ষা করছেন তার যমজ সন্তান ভিভিয়েন ও নক্সের ১৮ বছর পূর্ণ হওয়ার জন্য। জোলির ছয় সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ভিভিয়েন ও নক্স আগামী ১২ জুলাই ১৮ বছরে পা দেবে। একটি সূত্র জানিয়েছে, সন্তানদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি লস অ্যাঞ্জেলেস […]