গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার সহযোগিতা আশা করছি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি ভিন্ন দল কিংবা ভিন্নমতের সবার সহযোগিতা আশা করছি। আজ শনিবার বেলা সাড়ে ৩টার পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়। এই সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর […]
এমপিদের শপথ রোববার

নিউজ ডেস্ক,অমৃতালোক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মহামান্য প্রেসিডেন্ট মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি শপথ পড়াবেন। এরই মধ্যে তাকে ‘প্রেসিডেন্টের প্রতিনিধি’ হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানা গেছে। বঙ্গভবন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এ তথ্য। এর আগে গত ৫ ফেব্রুয়ারি এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন […]
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জাতিসংঘের অভিনন্দন ও পূর্ণ সমর্থনের আশ্বাস

নিউজ ডেস্ক,অমৃতালোক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষে তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে এই আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা প্রদান করেন। সংস্থাটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের ভবিষ্যৎ পুনর্গঠন ও সমৃদ্ধি অর্জনে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি […]
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া মো. সাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভার শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন শেখ আব্দুর রশিদ। নতুন মন্ত্রিসভার সদস্যদের […]
অভিনন্দন জানাতে তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পর শনিবার পৃথক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী […]
তারেক রহমানের মন্ত্রিসভায় দেখা যেতে পারে যাদের

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান খুব শিগগিরই সম্পন্ন হওয়ার কথা। সূত্র বলছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানের সম্ভাবনা সবচেয়ে বেশি। নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথগ্রহণ ও আনুষ্ঠানিক প্রস্তুতি সংসদ সচিবালয়ে সম্পন্ন হবে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, নতুন মন্ত্রিসভা হবে নবীন […]
দমন-পীড়ন চলতে থাকলে রাজপথে কর্মসূচি: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের ফলাফল কারচুপি এবং ফল ঘোষণার পর বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, মারধর ও বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। দমন-পীড়ন চলতে থাকলে রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন […]
নতুন-পুরোনোতে হবে মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশের আগামী সরকারের প্রধানমন্ত্রীও হচ্ছেন তিনি। তাঁর নেতৃত্বেই গঠিত হবে নতুন মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় চমক থাকবে বলে আভাস দিয়েছেন বিএনপির নেতারা। বিএনপির নীতিনির্ধারণী ফোরামের একাধিক সূত্র বলেছে, তারেক রহমান তাঁর মন্ত্রিসভায় দলের অভিজ্ঞ ও বর্ষীয়ান নেতাদের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণদের […]
তারেক রহমান, এক রাজনীতিকের পুনর্জন্মের গল্প

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ দীর্ঘ নির্বাসনের ধুলোমাখা পথ পেরিয়ে একদিন তিনি ফিরলেন। ফিরলেন শুধু একজন রাজনীতিক হিসেবে নয়—ফিরলেন এক পুত্র, এক উত্তরাধিকার, এক অসমাপ্ত ইতিহাসের বাহক হয়ে। বাংলাদেশের রাজনীতির আকাশে বহু নক্ষত্র উঠেছে-নিভেছে। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা—প্রথম প্রজন্মের ঝোড়ো সময়ের কেন্দ্রীয় চরিত্ররা। আর এখন, দ্বিতীয় প্রজন্মের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন […]