শপথ কবে? কে পড়াবেন?

নিউজ ডেস্ক,অমৃতালোক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী দলটি ১৫০টির বেশি আসনে জয় পেয়েছে। ফলে নতুন সরকার গঠন এখন সময়ের অপেক্ষা। তবে শপথ গ্রহণ ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী, নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু […]
তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক,অমৃতালোক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। মোদি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের ওপর অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী […]
গণভোটের ফলাফল ‘হ্যাঁ’ ভোট ৬৮.০৬%, ‘না’ ভোট ৩১.৯৪%

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে গণভোটে ‘হ্যা’ বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়ে নিশ্চিত করেছেন যে, জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে বেশিরভাগ ভোটার সম্মতি দিয়েছেন। ইসি সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ সংসদের সঙ্গে অনুষ্ঠিত চতুর্থ গণভোটে অংশ নিয়েছেন ৭ কোটি […]
বিএনপি প্রার্থীর কাছে হেরে গেলেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম পরাজিত হয়েছেন। জানা গেছে, পঞ্চগড়-১ আসনে মোট ১৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। […]
শঙ্কা জয় করে শেষ হলো উৎসবের ভোট-দুই-তৃতীয়াংশ আসনে জয়ী বিএনপি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ ঐতিহাসিক এক নির্বাচনে শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রেরই জয় হলো। সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান সংশোধনের লক্ষ্যে গণভোট। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই মহাযজ্ঞ। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২৯৯টি সংসদীয় আসনে […]
গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এই জেলায় এবারই প্রথম একসঙ্গে তিন আসনে জয় পেল দলটি। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ৬৮ হাজার ৮৬৭ ভোট। তাঁর নিকটতম […]
ঢাকা-৮ আসনের ফল প্রকাশ, জয়ী মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন। ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী শুক্রবার ভোর রাত পৌনে চারটায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন। শরফ উদ্দিন আহমেদ চৌধুরী […]
জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছেন হাঁস মার্কার স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৮ হাজারের বেশি পেয়ে জয় পেয়েছেন। ১৫১ কেন্দ্রে সব কটিতে হাঁস প্রতীকে রুমিন পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে […]
অমৃতালোক পরিবারের অভিনন্দন : ভোলার ৪টি আসনেই বিএনপি মনোনিত প্রার্থীদের জয়লাভ

আরিয়ান আরিফ,বিশেষ প্রতিনিধি : অত্যন্ত শান্তিপূর্ন পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোলা জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থীরা জয়লাভ করেছেন । ভোলা -১ সদর আসনে বিএনপি মনোনিত বাংলাদেশ জাতিয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ এক লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন […]