‘গুপ্ত সংগঠনের ব্যাক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে’-তারেক রহমান

বিভাগীয় প্রতিবেদক, অমৃতালোকঃ জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুপ্ত সংগঠনের ব্যাক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। যে দলের নেতারা মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে মানুষ আত্মমর্যাদা আশা করতে পারে না। বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনি সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। […]
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ৮ পাংশা আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার মাছপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর আলম এর বাড়িতে অভিযান পরিচালনা করে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও দেশীয় […]
‘যুবকদের হাতে বেকার ভাতা নয়, দেশ গড়ার হাতিয়ার তুলে দেব’-ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক, অমৃতালোক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন, আগামী দিনে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা নয়, বরং উন্নত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলা হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির […]
সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালকের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ উদ্বিগ্ন কোয়াব

সংবাদ সম্মেলনে কত ধরনের প্রশ্নই তো হয়। কখনো তীক্ষ্ণ, তির্যক; কখনো ‘সফট’। কিন্তু গতকাল বিসিবির সংবাদ সম্মেলনে এমন এক ঘটনা ঘটেছে, দেশের ক্রিকেটে কমই দেখা যায়। এক ইউটিউবারের অপ্রাসঙ্গিক প্রশ্নের ‘প্রতিবাদে’ সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সঙ্গে বেরিয়ে যান তাঁর সঙ্গে আসা সহকর্মীরাও। পাইলটের […]
কেন এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক , অমৃতালোক: কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের গ্ল্যামার, ক্ষমতা আর অগাধ সম্পদের আড়ালে লুকিয়ে ছিল এক পৈশাচিক অধ্যায়। তিনি গড়ে তুলেছিলেন এক নারকীয় সাম্রাজ্য। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত এপস্টেইন ফাইলসের নথি প্রকাশ হওয়ার পরে পুরো বিশ্বে এটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। আর এ তালিকায় রথী-মহারথী রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক থেকে শুরু করে অভিনাতারাও […]
ওজন কমাতে হলে পরিবর্তন করা জরুরি যেসব দৈনন্দিন অভ্যাস

লাইফ ষ্টাইল ডেস্ক,অমৃতালোক : ওজন কমানোর জন্য শুধু শরীরচর্চা নয়, খাওয়া-দাওয়ার দিকেও খেয়াল রাখা জরুরি। যদি আপনি ওজন কমানোর চেষ্টা করছেন, তবে কিছু ছোট ভুলের কারণে সমস্যা বাড়তে পারে। চলুন, জেনে নিই ওজন কমানোর জন্য কিছু কার্যকর টিপস। খাবারের পরিমাণ ঠিক রাখুন: অনেকক্ষণ খালি পেটে না থেকে, বারে বারে অল্প পরিমাণে খাবার খান। একসঙ্গে অনেক খাবার […]
ভুল তথ্য ও গুজব গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে

নিউজ ডেস্ক,অমৃতালোক: ভুল তথ্য ও গুজব গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সম্পর্কে লিটারেসি বাড়ানোর পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতায় ফেক্ট চেকিং সেবা ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তারা। সোমবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে “ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্যের যুগে গণমাধ্যমের ভূমিকা”- শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। […]
যমুনা-সচিবালয় এলাকায় সব ধরনের জমায়েত নিষিদ্ধ

নিউজ ডেস্ক, অমৃতালোকঃ রাজধানীর বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের […]
আজ বরিশালের বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

নিউজ ডেস্ক,অমৃতালোক : বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠ। এই মাঠেই দীর্ঘ ২৫ বছর আগে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যেই মঞ্চে উন্নয়ন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই একই মাঠ এবং একই মঞ্চে আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান […]
জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক,অমৃতালোক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরোয়ারে […]