আহত ছায়ানট (ছবিঘর)
ডেইলি স্টার কার্যালয়ে জ্বলছে আগুন। (ছবি ঘর) ছবি: এএফপি
প্রভু,আমায় কর মার্জনা (ছবি ঘর)
প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবার ৫ আগস্ট হবে : হাসনাত আব্দুল্লাহ

জেলা প্রতিবেদক, অমৃতালোকঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিনাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের সমালোচনা করে বলেছেন, আপনারা যদি বাংলাদেশ জনগণের বিরুদ্ধে যান তবে ৫ আগস্ট আবার নেমে আসবে। ভোট চোরদের হাতে যদি দেশ তুলে দেন তাহলে তারা আপনার সন্তানকে গুলি করে হত্যার কথা বলবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ […]
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

নিউজ ডেস্ক,অমৃতালোকঃ আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) নির্দেশ দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের পাঠানো এসংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়েছে, […]
জামায়াতের ৪১ দফা ইশতেহার: দুর্নীতিমুক্ত ইনসাফের রাষ্ট্র গড়ার অঙ্গীকার

নিউজ ডেস্ক,অমৃতালোকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষিত ইশতেহারে সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত, পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠা, নারীর কল্যাণ, দুর্নীতি দমন, কর্মসংস্থান, দক্ষ জনশক্তি তৈরি, আর্থ-সামাজিক উন্নয়ন এবং আত্মনির্ভরশীল দেশ গড়ার ব্যাপক পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। বুধবার (৪ […]
দেশের প্রথম বিটিসিএল সিম সচল

টেক ডেস্ক, অমৃতালোকঃ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিচালিত এই সেবার আওতায় ভয়েস ও ডাটা কলসহ প্রয়োজনীয় সব কারিগরি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও […]
বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক,অমৃতালোকঃ বিএনপি তাদের ৩১ দফাতেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের চকরিয়ায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে আয়োজিত চকরিয়া-পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস ইউথ সালাহউদ্দিন’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ৩১ দফাতেই প্রতিশ্রুতি দিয়েছে এ দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা […]
ক্যানসার জয় করে ৫ বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় নূহা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোকঃ ক্যান্সারকে হার মানিয়ে অদম্য মেধা ও সাহসের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পঞ্চগড়ের মোছাঃ নুসরাত জাহান নূহা। শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও পড়ালেখা চালিয়ে গিয়ে এবারের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান পেয়েছে নূহা। নূহার বাড়ি পঞ্চগড় শহরের মিঠাপুকুর এলাকায়। পাঁচ ভাই-বোনের মধ্যে সে সবার ছোট। তার বাবার নাম আরমান আলী […]
গুগল আনছে এআইয়ের নতুন ভার্চুয়াল জগৎ

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ব্যবহার করে ইন্টারঅ্যাকটিভ বা মিথস্ক্রিয়াপূর্ণ পরিবেশ তৈরির মাধ্যমে ভার্চ্যুয়াল দুনিয়ায় বাস্তব সময়েই ঘোরাফেরার সুযোগ দিচ্ছে গুগল। প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা ইউনিট ‘গুগল ডিপমাইন্ড’ সম্প্রতি ‘প্রজেক্ট জিনি’ নামে একটি ওয়েব-ভিত্তিক গবেষণা প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল টাইমে বা বাস্তব সময়ে এআইয়ের তৈরি ভার্চুয়াল জগৎ অন্বেষণ করতে পারবেন। গুগল জানিয়েছে, প্রজেক্ট জিনি মূলত […]