গাজায় ৭ কোটি টন ধ্বংসস্তূপ, রয়ে গেছে ২০ হাজার অবিস্ফোরিত বোমা

আন্তর্জাতিক ডেস্ক,অমৃতালোক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যা যুদ্ধে ৭ কোটি টন ধ্বংসাবশেষ এবং ক্ষেপণাস্ত্রসহ প্রায় ২০ হাজার অবিস্ফোরিত বোমার উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে হাজার হাজার বাড়িঘর, সেবা প্রতিষ্ঠান এবং […]
আরও তীব্র হয়েছে চট্টগ্রামে ইপিজেডের আগুন, আশপাশের ভবন রক্ষার চেষ্টায় ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক,অমৃতালোক : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ (সিইপিজেড) এলাকায় একটি পোশাক কারখানায় লাগা আগুনের তীব্রতা বেড়ে চলেছে ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন ছড়িয়ে পড়েছে ৯ তলা ভবনের নিচতলা পর্যন্ত। আগুনের তীব্রতায় আশপাশের আরও কয়েকটি কারখানা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের তীব্র তাপে পাশের কয়েকটি কারখানার ভবন অতিরিক্ত গরম হওয়ায় নিজস্ব ব্যবস্থাপনায় কারখানাগুলোর অভ্যন্তরে পানি […]
চরফ্যাশনে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

এআর সোহেব চৌধুরী,অমৃতালোক, চরফ্যাশন : আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ঘোষিত চরফ্যাশন ও মনপুরা (ভোলা-৪) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোস্তফা কামাল বলেছেন, যুব সমাজকে দীর্ঘ ১৭ বছর মাদকাসক্ত করে ধ্বংস করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া যুব সমাজকে একটি দল জুলাই সনদে সমর্থন দিচ্ছে না। তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে […]
হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়া তাঁর গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হয়ে দিবাগত রাত ১২টা ১৬ মিনিটে পৌঁছান। পরে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন।
৪৪ বছর পর চাকসুর নেতৃত্বে ফিরল ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দীর্ঘ ৪৪ বছর পর আবারও নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ভিপি ও জিএসসহ মোট ২৪টি পদে বিজয়ী হয়েছে। চাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সর্বশেষ বিজয় ছিল ১৯৮১ সালে। সেবার ভিপি নির্বাচিত হয়েছিলেন জসিম উদ্দিন সরকার ও জিএস হন আবদুল গাফফার। এরপর […]