আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:
ইয়েমেনের ইরান-সমথিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার মুখে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।
সৌদি আরব হুতিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানানোর পর আবদেলাত্তি বলেন, ‘সৌদি আরবের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং মিসর সৌদি আরবের পাশে রয়েছে।’
ফিলিস্তিন ইস্যুতে মিসরের অবস্থান তুলে ধরে তিনি বলেন, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে ‘ইতিবাচক উদ্যোগের’ অপেক্ষায় রয়েছে কায়রো।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো অস্ত্র হস্তান্তরের বিষয়ে দায়িত্বশীল অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন আবদেলাত্তি। এ অবস্থানের প্রশংসা করা উচিত বলে তিনি জানান।
তিনি আরো বলেন, ‘ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করা একটি লাল রেখা। আমরা তা ঘটতে দেব না।








