নভেম্বর ১৯, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ

হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার আবেদনের সর্বশেষ অগ্রগতি জানতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি দিয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।

ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে এই চিঠি পাঠান। আইনি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এবারের চিঠির সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র বা অনুমতিপত্রও সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে ব্যারিস্টার স্টিভেন পাওলেস উল্লেখ করেন, গত ৯ নভেম্বর পাঠানো আগের চিঠির ধারাবাহিকতায় আবেদনের হালনাগাদ তথ্য জানতে চাওয়া হয়েছে। তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে যে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধটি হাইকমিশনে পৌঁছেছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করছেন কি না, সে বিষয়ে নিশ্চিতকরণের প্রয়োজন রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এই প্রেক্ষাপটে শেখ হাসিনার পক্ষ থেকে আইনি প্রতিনিধিত্ব করার একটি স্বাক্ষরিত অনুমতিপত্র চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে। পাশাপাশি পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে হাইকমিশনের কাছ থেকে জরুরি ভিত্তিতে জবাব প্রত্যাশা করেছে যুক্তরাজ্যের এই আইনি প্রতিষ্ঠানটি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ