সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, আর বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য ২৫ মে সকাল ৮টা থেকে ২৬ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

এ নিয়ে গত ৭২ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৮৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৫ জন ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ৮৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৬৬ জন ঢাকা বিভাগের। এরপর চট্টগ্রামে ১৯৩, বরিশালে ১৫৭ এবং রাজশাহীতে ৭৩ জন ভর্তি হয়েছে।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত ৭২ দিনে মোট ৬৬ হাজার ২৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন এবং মোট ৮ হাজার ৭৭২ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৮ হাজার ৮০০ জন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ