এপ্রিল ১৭, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ

হাঁটুর চোটে বিশ্বকাপ শেষ স্টার্লিংয়ের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আসর শেষ হয়ে গেল এই অভিজ্ঞ ওপেনারের। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন স্যাম টপিং।

গত ম্যাচে জশ ইংলিসের ক্যাচ ধরতে গিয়ে ডান হাঁটুতে চোট পান স্টার্লিং। এরপরও ব্যাটিংয়ে নেমেছিলেন, কিন্তু রান নেওয়ার সময় তীব্র ব্যথা অনুভব করায় মাঠ ছাড়েন। স্ক্যান রিপোর্টে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ব্যাটিং কোচ গ্যারি উইলসনের শঙ্কাই সত্যি হলো।

স্টার্লিংয়ের বদলি হিসেবে সুযোগ পাওয়া স্যাম টপিং বর্তমানে চেন্নাইয়ে আছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক না হলেও গত মৌসুমে ঘরোয়া লিগে ১৪০ স্ট্রাইক রেটে ২১৭ রান করে নজর কেড়েছেন এই তরুণ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ