মার্চ ১, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ

স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চলতে পারে না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-অমৃতালোক

বরিশাল প্রতিনিধি,অমৃতালোক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি দেশের স্বাধীন গণমাধ্যম না থাকলে গণতন্ত্র চলতে পারে না। তিনি বলেন, গণমাধ্যমের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছি। ওয়েজ বোর্ডকে যত দ্রুত সম্ভব সময়োপযোগী করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও জানান, আমরা অগ্রাধিকার ভিত্তিতে বেকারত্ব দূরীকরণে হাত দিয়েছি। পরিকল্পিতভাবে কর্মসংস্থানের ম্যাপিং করা হয়েছে। পাশাপাশি ফেব্রুয়ারির মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, দেশের প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার এ সুবিধার আওতায় আসবে।

সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ