এপ্রিল ১৭, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জে ৬টি আসনের ৫টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী জয়ী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। একটি আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী। বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ছয়টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

সেলিম রেজা সিরাজগঞ্জ-১ (সদর–কাজিপুর) আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাওলানা শাহীনুর আলম (দাঁড়িপাল্লা)। সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির আইনুল হক জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকার। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াতে ইসলামীর রফিকুল ইসলাম খান বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এম আকবর আলী।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির আমিরুল ইসলাম খান আলীম বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর আলী আলম। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির এম এ মুহিত বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপির এস এম সাইফ মোস্তাফিজ।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ