সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

অমৃতালোক প্রতিবেদক
ভোলা-২ আসাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে পাঁচটার সময় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ছিলেন। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক চেয়ারম্যান ছিলেন।
তার বড় ছেলে ঢাকা স্কয়ার হাসপাতালের শিশু বিভাগের শিশু বিশেষজ্ঞ ডা. আফতাব ইউসুফ রাজ জানান, তার বাবা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে কোথায় কখন তার জানাযাও দাফন সম্পন্ন করা হবে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।
হাফিজ ইব্রাহিমের শোক: ভোলা-২ আসনের স্থানীয় এমপি মো. হাফিজ ইব্রাহিম তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ