মার্চ ১, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ

রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক,অমৃতালোক

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় মেট্রো রেল স্টেশনের পাশের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে তিনি উল্লেখ করেন।

প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ