মার্চ ২৮, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:

রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহারোজ আরেফিন গলিব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। এরপর খিলগাঁও থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গলিবদের বাসা বনশ্রী এলাকায়। তাঁদের বাসায় বেড়াতে এসেছিলেন গালিবের মামা। মামার মোটরসাইকেল নিয়ে শুক্রবার ইফতারের পর একাই ঘুরতে বের হন গালিব। ডেমরা এলাকাসহ আশপাশের এলাকা দিয়ে ঘুরে বাসায় ফেরার পথে নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল স্লিপ করে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের নিচে পৃষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

স্বজনেরা জানান, ঢাকা ইম্পেরিয়াল কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র গালিব। তাঁর বাবা শামসুল আরেফিন কুয়েত প্রবাসী। বাসা খিলগাঁও বনশ্রী এল ব্লকে। গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলা। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, খিলগাঁও থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠিয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ