সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৪২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগে ৬ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ১ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছাতার কাপড়ের পোড়া অংশ, ছাতার বাট, সান লাইট ব্যাটারির অংশ, ছাতার রডের খণ্ডিত অংশ, ৯ ভোল্ট ব্যাটারির অংশ, বিয়ারিংয়ের ১২টি বল, জিআই পাইপের খণ্ডিত অংশ, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, ফুয়েল পেপার, গ্যাস লাইট, ১৬টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ২১টি ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেক বই এবং ৪৪৩টি সিমকার্ড।

অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ