সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্ত নেবে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৯ আগস্ট) ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ যে যার মতো পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে। এমনকি যার যার নিজেদের সিদ্ধান্তে তাদের দেশে চলবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার সন্তুষ্ট কিনা সেটি বিষয় না, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র ফেরাতে গত ১৬ থেকে ১৭ বছরে ফ্যাসিস্টরা সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে ক্রসফায়ারে হত্যা করেছে। তাদের অপরাধ ছিল তারা গণতন্ত্র চেয়েছিলেন এবং নিজের ভোট নিজে দিতে চেয়েছিলেন। একটি দাবির জন্য এত মানুষকে স্বজনহারা হতে হয়েছে। নিহতদের স্বজনরা এখনও নামাজের পাটিতে বসে কাঁদেন।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে। বিশেষ করে নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সেসময় তিনি ই-জুডিশিয়ারি (বিচকর বিভাগের ডিজিটালাইজেশন) নিয়ে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক বছরের মধ্যে এটি বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ