মার্চ ১, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

ভোলায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
অমৃতালোক প্রতিবেদক :
জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।
রোববার সকালে ভোলা পৌরসভার সভাকক্ষে এই কর্মশালা উদ্বোধন করেন জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পত্রিকা দৈনিক অমৃতালোকের মাল্টিমিডিয়া সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ। বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ শরিফ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালোর জেলা সমন্বয়ক এম এ আহাদ চৌধুরী তুহিন।
দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষণ দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কো-অর্ডিনেটর মো. মনির হোসাইন।
কর্মশালায়
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ