মার্চ ২৮, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ

ভোটের ফল ঘোষণার আগে ছিল রহস্যময় বিরতি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৯ মার্চ) খুলনা মহানগরীর হোটেল গ্রান্ড প্লাসিডে জেলা জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন। জামায়াত নেতা বলেন, ভোটগ্রহণকালে তেমন অনিয়ম চোখে না পড়লেও ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও প্রচারের মাঝামাঝি সময়ে কারসাজি চালানো হয়েছে।

ভোটের দিন পরিবেশ ছিল উৎসবমুখর। মানুষ বাধাহীনভাবে ভোট দিয়েছেন। কিন্তু ফলাফল ঘোষণার আগে যে রহস্যময় বিরতি তৈরি হয়, সেটাই বড় প্রশ্ন, বলেন গোলাম পরওয়ার।

জামায়াত নেতার দাবি, রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন আসন থেকে বিরোধী জোটের প্রার্থীরা এগিয়ে ছিলেন। কিন্তু হঠাৎ করেই ফলাফল প্রচার বন্ধ হয়ে যায়। তার ভাষায়, এ সময়টায় কী ঘটেছে, সরকার বা নির্বাচন কমিশন কেউই স্পষ্ট করে বলেনি।

অল্প ভোটের ব্যবধানে থাকা বেশ কয়েকটি আসনে ওপর থেকে সিদ্ধান্ত নিয়ে ফলাফল বদলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে আদালত ও নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে এবং কয়েকটি আসনে মামলা দায়ের করা হয়েছে, জানান তিনি।

জামায়াত নেতা বলেন, নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেক মানুষ, যাঁরা কখনো জামায়াত করেননি বা দাঁড়িপাল্লার স্লোগান দেননি, তাঁরাও এবার স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন।

রাজনৈতিক প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনের পর সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়ন নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে। ক্ষমতাসীন দলের কিছু অবস্থান সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাঁর দল সরকারের ভালো কাজে সহযোগিতা করবে। তবে অন্যায় দেখলে সংসদ ও রাজপথ দুই জায়গাতেই প্রতিবাদ জানানো হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ