মার্চ ১, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ

ভারতে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক,অমৃতালোক:

ভিসা জটিলতা ও নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ভারতে শুরু হয়েছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ এর শুটিং। নির্ধারিত সময়ের বেশ পরে হলেও সব বাধা দূর হয়েছে এখন; বর্তমানে পুরোদমে কাজ চালাচ্ছে ‘প্রিন্স’ টিম। চলচ্চিত্রটির প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গত বছরের ডিসেম্বরেই ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শিল্পী ও কলাকুশলীদের ভিসা পেতে বিলম্ব হওয়ায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য থাকায় সময় বাঁচাতে গত ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ