মার্চ ১, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

বিয়ের গুঞ্জনে হানিয়া আমির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক,অমৃতালোক:
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নিজের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যে জয় করেছেন লাখো ভক্তের হৃদয়। পর্দায় অসাধারণ অভিনয়ের জন্য যেমন আলোচনায় থাকেন, তেমনই পর্দার বাইরে তার ব্যক্তিগত জীবন ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণেও আলোচিত হয়ে থাকেন এই সুন্দরী। পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার ভক্ত রয়েছে।
তবে এবার তিনি বিয়ের গুঞ্জনে হয়েছেন খবরের শিরোনাম। ব্যক্তিগত জীবনে পাকিস্তানি গায়ক অসীম আজহারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া আমির। বেশ আগে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তারা। ফের অসীম আজহারের সঙ্গে হানিয়ার নাম জড়িয়েছে। গুঞ্জন উড়ছে, হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে। কেবল তাই নয়, আগামী রমজানে বিয়ে করতে যাচ্ছেন এই যুগল। কয়েক দিন পরই শুরু হবে রমজান।
এই রমজানে বিয়ে করবেন অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক অসীম আজহার। ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তারা।
মূলত, হানিয়া আমির ও অসীম আজহারের বিয়ের খবরটি প্রথমে সামনে আনে পাকিস্তানভিত্তিক বিনোদন-লাইফস্টাইল বিষয়ক ইনস্টাগ্রাম পেজ ‘ইরফানিস্তান’। এ পেজের অনুসারীর সংখ্যা ১৬ লাখের বেশি। এ পোস্টে লেখা হয়, ‘ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, হানিয়া আমির ও আসীম আজহার রমজানে বিয়ে করতে যাচ্ছেন। প্রিয় এই জুটি তাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছেন।’ তবে বিয়ের বিষয়টি নিয়ে এখনো হানিয়া আমির বা অসীম আজহার কিংবা তাদের টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
কয়েক মাস আগে একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করে, হানিয়া-অসীম আবারো সম্পর্কে জড়িয়েছেন। তবে হানিয়া বা আসীম- কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
প্রসঙ্গত, এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তারা সম্পর্কে ছিলেন, এরপর বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে বলেন, ‘আমরা শুধু ভালো বন্ধু।’
এদিকে হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন অসীম। কিন্তু গত বছরের শুরুর দিকে অর্থাৎ বাগদানের ৩ বছর পর এ সম্পর্কের ইতি টানেন তারা। তবে গত বছরের আগস্টে গায়ক অসীমের কনসার্টে উপস্থিত হন হানিয়া আমির। তারপরই শুরু হয় চর্চা। সবকিছু মিলিয়ে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ