মার্চ ১, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ণ

বরিশালে ‎২ বাসের সংঘর্ষে চালক নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক
বরিশালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত কবির হোসেন ইসলাম পরিবহনের বাসের চালক ছিলেন।

গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের অন্য একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই বাসের চালকসহ অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর ইসলাম পরিবহনের বাসচালককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ