নভেম্বর ৫, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ

ফিলিপসের বিধ্বংসী সেঞ্চুরিতে থামলো ভারতের জয়রথ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক:

টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় ভারত। এতে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় ছিল নিউজিল্যান্ড। তবে চতুর্থ টি-টোয়েন্টিতে অবশেষে জয়ের দেখা পেয়েছে কিউইরা। ৮৭ রানে ভারতকে হারিয়েছে তারা। এতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ এ ব্যবধান কমালো স্বাগতিকরা।

শুক্রবার (৩০ অক্টোবর) অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। গ্লেন ফিলিপসের বিধ্বংসী সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রানের বিশাল সংগ্রহ পায় কিউইরা।

মাত্র ৪৬ বলে সেঞ্চুরি তুলে নেন ফিলিপস। আউট হওয়ার আগে ৪৯ বলে ১০৭ রান করেন তিনি। ৬ চারের সঙ্গে ১০টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া মাইকেল ব্রেসওয়েল ২৫ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

২৬০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ৪ রানের মধ্যে সাজঘরে ফেরেন সঞ্জু স্যামসন ও ঈশান কিষান। এরপর অভিষেক শর্মা ১৫ বলে ২৭ রান করে ফিরলে চাপে পড়ে যায় সফরকারীরা।

শ্রেয়াস আইয়ার ১১ বলে ২২ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। অক্ষর প্যাটেল করেন ৭ রান এবং নীতিশ কুমার রেড্ডির ব্যাট থেকে আসে ১০ বলে ২১ রান। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ভারত।

তিলক ভার্মা ৩৫ বলে ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। নামান ধীর ১৩ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে তাদের চেষ্টা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষদিকে প্রিন্স যাদব ১৭ বলে অপরাজিত ১৮ এবং মায়াঙ্ক যাদব ৪ বলে অপরাজিত ৩ রান করেন।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭২ রানেই থামে ভারতের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন জ্যাকব ডাফি। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ