মার্চ ১, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-অনলাইন

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক

পাল্লেকেলেতে লড়াইটা ছিল টানটান। যাতে শেষ হাসি হাসলো ইংল্যান্ড। উত্তেজনাকর এই ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড।

হ্যারি ব্রুক বলতে গেলে একাই ম্যাচটা পাকিস্তানের হাত থেকে বের করে নিয়েছেন। তার বিধ্বংসী এক সেঞ্চুরিতে সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার পরও দুর্দান্তভাবে ১৬৫ রান তাড়া করে জেতে ইংল্যান্ড।

অথচ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল ইংল্যান্ড। পাওয়ার প্লেতে বল হাতে আগুন ঝরান শাহিন শাহ আফ্রিদি। ফেরান ফিল সল্ট (০), জস বাটলার (২) আর জ্যাকব বেথেলকে (৮)।

৩৫ রানে ৩টি আর ৫৮ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। টম ব্যান্টন (২) আর স্যাম কারানকে (১৫ বলে ১৬) ইনিংস বড় করতে দেননি উসমান তারিক। তবে হ্যারি ব্রুক একটা প্রান্ত ধরে ইংলিশদের এগিয়ে নিতে থাকেন মারকুটে ব্যাটিংয়ে।

২৮ বলে ফিফটি আর ৫০ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি করে অবশেষে শাহিন আফ্রিদির শিকার হন ব্রুক। ৫১ বলে ১০০ রানের ইনিংসে ১০টি চার আর ৪টি ছক্কা হাঁকান তিনি। ততক্ষণে ম্যাচ পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছে।

ব্রুক যখন আউট হন ৩ ওভারে ইংল্যান্ডের দরকার মাত্র ১০। এরপর উইল জ্যাকস ২৩ বলে ২৮ করে মোহাম্মদ নওয়াজের শিকার হলে শেষদিকে ক্ষীণ আশা জেগেছিল পাকিস্তানের। ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন নওয়াজ।

শেষ ওভারে ইংল্যান্ডের দরকার পড়ে ৩। সালমান মির্জার বলে বাউন্ডারি হাঁকিয়ে সব উত্তেজনার আগুনে জল ঢেলে দেন জোফরা আর্চার। তার বাউন্ডারিতেই ৫ বল হাতে রেখে জয় পায় ইংল্যান্ড।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ