নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক
রাজধানীর পল্টন থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পল্টন থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাঈম ইসলাম রাফি (২১), মো. দেলোয়ার বেপারী (৫৬), রাকিব হাসান (২০), মো. সৌরভ (১৮), মো. জালাল মিয়া (৪৩), বিজয় (১৮), মো. আলমগীর হোসেন (৫০), মো. মাসুদ (৩৫), মো. মিলন (২১), মো. রুবেল (১৮), মো. শাহ আলম (৩৬), মো. মেহেদী হাসান (৩০), মো. শাহীন (৫০), মো. সোহেল (২৭), মো. আলী হোসেন (৩৫), মো. শহিদুল (৩০), মো. স্বাধীন (২০), মো. সেলিম (২৬), চাদনী (২০) ও ফাতেমা বেগম (১৯)।
পল্টন থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।








