এপ্রিল ২৪, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ

দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই: প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে বগুড়া। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তিনি বগুড়ার সন্তান হলেও আজ সারা দেশের মানুষের দায়িত্ব তার কাঁধে। তিনি বলেন, “আমি বগুড়ার সন্তান কিন্তু সারা দেশের মানুষ আজ আমাকে দায়িত্ব দিয়েছে। দেশের মানুষকে যাতে বগুড়ার মানুষের মতো সুখী করতে পারি, তাদের সমস্যাগুলো কম বেশি সমাধান করতে পারি সেই দোয়া চাই।”

তিনি আরও বলেন, বগুড়া শহরকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হলে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এই উদ্যোগকে তিনি বগুড়াবাসীর জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এর আগে একই অনুষ্ঠানে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, অতীতে আইনের অপব্যবহার করে মানুষকে হয়রানি করা হয়েছে। তাই দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠাই নয়, ন্যায়বিচার নিশ্চিত করাও জরুরি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হবে। এই সিস্টেমে দ্রুত বিচার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ