সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, “বিএনপি ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছে। তখন তাদের ভয় দেখানো হয়েছে যে, যদি তারা জনগণকে বলতো যে আপনারা ‘না’ ভোট দেন অথবা এই গণভোট আমরা মানি না, তখন সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে মব তৈরি হয়ে যেত। ড. ইউনুস তো দেশটা পরিচালনা করেছেন মব দিয়ে।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) তার ফেসবুক পেজ ‘কথা’-য় প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি যদি এটা না মানে বা বলে যে করব না, সঙ্গে সঙ্গে জামায়াত ও এনসিপি বলতো তারা (বিএনপি) সংস্কার চায় না। এটা বলে তারা আন্দোলন শুরু করত। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক মব এবং মবের মাধ্যমে এই কাজটা করছে, এটা সিম্পল।’








