সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ

ডিএনএ পরীক্ষায় পিত্রিপরিচয় মেলার পরও পিতার অস্বীকৃতি !

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিশেষ প্রতিনিধি,অমৃতালোক
মোঃ ইমরান হোসেন, ২৬ বছরের এক যুবক। যে জন্মের পর থেকেই পিতার  ভালবাসা থেকে বঞ্চিত হয়ে আসছে। স্বচ্ছল বাবার সন্তান হওয়া সত্তেও বাবার মমতা কি, তা সে উপলব্ধি করতে পারেনি কখনো। এমনকি তার জন্মদাতা পিতা স্বীকারও করতে চায়না এমরান তার ছেলে।
এমরান ছোট বেলা থেকে তার মায়ের কাছে শুনে আসছে তার জন্মদাতা বাবা হচ্ছেন ভোলা শহরতলীর পৌর নবীপুরের আলহাজ মুকবুল আহাম্মেদ এর পুত্র মোঃ শফিউল্লাহ (আবদুল আজিজ)। যেহেতু পিতা শফিউল্লাহ তার জন্মদেয়া পুত্র মোঃ এমরান কে স্বীকার করছে না, তাই এমরান বাধ্য হয়ে গত ১৫/০৯/২০২৪ইং তারিখ ভোলাস্থ জেলা লিগ্যাল এইড এর আশ্রয় নেয়। লিগ্যাল এইডের মাননীয় বিচারক সিনিয়র সহকারী জজ জনাব শহিদুল ইসলাম পিতার দাবিদার ইমরান অভিযুক্ত মোঃ শফিউল্লাহ (আবদুল আজিজ) ও ইমরান এর গর্ভধারিনী মা পারভীন বেগম এর ডিএনএ টেস্ট করাতে ডিএনএ লেবরেটরী অফ বাংলাদেশ পুলিশের কাছে প্রেরণ করেন। ২৩/১২/২০২৫ইং তারিখ তাদের নমুনা টেস্ট সংগ্রহ করা হয়। পরীক্ষা নিরিক্ষা শেষে ডেপুটি চিপস এনালিস্ট এর পক্ষ থেকে ভোলাস্থ জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ এর নিকট ডিএনএ টেস্ট এর ফলাল অবহিত করেন। তাতে এমরানের পিতৃত্বের দাবী সঠিক বলে উল্লেখ করা হয়। কিন্তু তার পরও ইমরানের বাবা মোঃ শফিউল্লাহ (আবদুল আজিজ) ইমরানকে ছেলে হিসাবে গ্রহণ করতে রাজি হচ্ছে না। বাধ্যহয়ে ইমরান এখন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। উল্লেখ্য এমরান মায়ের তত্বাবধানে থেকেই বিএ (অনার্স) সম্পন্ন করেছেন। এখন তিনি মাস্টার্স এ অধ্যয়নরত আছেন। এ ব্যাপাওে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী করছেন ভোলার সুশীল সমাজের নেতৃবৃন্দ ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ