নভেম্বর ২১, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ

ইরানি শাসকগোষ্ঠীর চার ঘনিষ্ঠজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:

ইরানের তেল বিক্রির অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির চার নাগরিকের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় এ পদক্ষেপের ঘোষণা দেয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, ওই চার ব্যক্তি আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রির অর্থ সংগ্রহের মাধ্যমে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে তেহরানকে সহায়তা করেছেন। তবে সংগৃহীত অর্থের একটি অংশ তারা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন বলেও দাবি করেছে ওয়াশিংটন।

নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ জাভাদ বাভান্দ এবং ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজের ভাই মাজিদ তাজ।

এ ছাড়া মোহাম্মদ হোসেইন সারভাতি ও মোজতবা আরবনেজাদও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, সারভাতি ইরানের তেল পরিবহন ও সরবরাহের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে মোজতবা আরবনেজাদ নিষেধাজ্ঞার আওতায় থাকা মাহান এয়ারের জন্য উড়োজাহাজের যন্ত্রাংশ সংগ্রহ এবং তেল বিক্রির কার্যক্রম তদারকিতে যুক্ত ছিলেন।

নতুন নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের আওতাধীন এলাকায় এসব ব্যক্তির কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। পাশাপাশি মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আর্থিক লেনদেনও নিষিদ্ধ করা হয়েছে।

ওয়াশিংটনের এ পদক্ষেপ ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর চলমান প্রচেষ্টার অংশ। যুক্তরাষ্ট্রের লক্ষ্য, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে ইরানের হামলা বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ