মার্চ ২৮, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন- অমৃতালোক পরিবারের শোক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং তার সহধর্মিণী দিলারা হাফিজ। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না লিল্লাইহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় তিনি মারা যান। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে।

মৃত্যুকালে স্বামী এক ছেলে এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে এগিয়েছেন।

এছাড়াও আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা, এরপর বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে তারপর বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে বলে শায়রুল কবির জানান।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক অমৃতালোক পরিবার।
এক শোকবার্তায় দৈনিক অমৃতালোক সম্পাদক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিন বলেন, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ