মার্চ ১, ২০২৬ ১:০১ অপরাহ্ণ

রমজানে বরিশালে ফলের বাজার অস্থির, চরম ক্ষোভ ক্রেতাদের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-অমৃতালোক

বরিশাল প্রতিনিধি,অমৃতালোক

পবিত্র রমজানকে কেন্দ্র করে বরিশাল নগরীর বিভিন্ন ফলের দোকানে যেমন বেড়েছে ক্রেতাদের ভিড়, ঠিক তেমনই বেড়েছে প্রতিটি ফলের দাম। ইফতারসামগ্রী হিসেবে খেজুর, মালটা, আপেল, কমলা ও আঙুরসহ নানা ধরনের ফল কিনতে দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে চাহিদা বাড়ার সাথে সাথে দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। শুক্রবার পবিত্র রমজানের দ্বিতীয় দিনে সরেজমিনে দেখা যায়, নগরীর প্রধান প্রধান বাজার ও অলিগলির ফলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় থাকলেও অধিকাংশই উচ্চমূল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। খেজুরের দাম মানভেদে কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

 

 

ভোক্তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়ানো প্রয়োজন। পাশাপাশি পাইকারি বাজার থেকে খুচরা বাজার পর্যন্ত সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর তাঁরা জোর দেন।

অন্যদিকে ফলের পাশাপাশি রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজারে বর্তমানে গরুর মাংস ৮০০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা এবং শসা ও বেগুন ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ