১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনায় ধরা পড়লো আধা মণ ওজনের বিশাল বাঘাআইর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

অমৃতালোক প্রতিবেদক:

ভোলার মেঘনা নদীতে মো.জাহাঙ্গীর মাঝি নামে এক জেলের জালে ২০ কেজি ৯০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাঘাআইর মাছ ধরা পড়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে ভোলার ইলিশা চডার মাথা মাছঘাটে মাছটি বিক্রির জন্য আনা হলে সর্বোচ্চ দামে কিনে নেন মো.ইমন নামে এক আড়তদার।

এর আগে,এদিন সকালে সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে।

জানা গেছে,মাছ ধরার ওপর ২২দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে জেলে জাহাঙ্গীর মাঝি তার দুই ছেলেকে সাথে নিয়ে রোববার ভোরে মেঘনায় মাছ ধরতে যান। নদীতে জাল ফেলার পর তাদের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় ইলিশা চডার মাথা মাছঘাটে বিক্রির জন্য আনলে সেখানকার আড়তদার মো.ইমন সর্বোচ্চ দাম ২১ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

মাছটির ক্রেতা এবং ইমন মৎস্য আড়তের মালিক মো.ইমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,এর আগে এতো বড় বাঘাইর মাছ আমাদের ঘাটে দেখিনি। মাছটি জেলেরা আড়তে আনার পর সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকায় আমি কিনেছি। মাছটি মাওয়া ঘাটে পাঠাবো,২৯ থেকে ৩০ হাজার বিক্রির আশা করছি।

এবিষয়ে জানতে চাইলে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,এটি অভিযানের সফলতা। ২২দিন অভিযান ছিল,নদীতে জাল পড়েনি,যার ফলে জেলেরা নিষেধাজ্ঞার পরে নদীতে গিয়ে এতো বড় বাঘাইর পেয়েছেন। জেলেরা আগামীতেও বড় বড় মাছ পাবেন বলে আশাবাদী তিনি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ